
আবদুল মালেক সিকদার, রামু
রামুতে স্থানীয় জনপ্রতিনিধির ইন্ধনে বাড়ি ভাঙচুর করে পৈত্রিক বসত ভিটা থেকে উচ্ছেদ করেছে এক অসহায় পরিবারকে। বর্তমানে ছোট দুই ছেলে ও স্ত্রী নিয়ে মানবেতর জীবন পার করছে অসহায় এ পরিবারটি। বিচারে জন্য জনপ্রতিনিধি ও এলাকার মান্যগণ্য ব্যক্তি ও প্রশাসন দ্বারে দ্বারে ঘুরে বেড়ালেও প্রতিকার পাচ্ছে না।
ঘটনাটি ঘটেছে রশিদ নগর ইউনিয়নের ধলিরছড়া কাদমর পাড়া এলাকায়। ভুক্তভোগী মৃত মমতাজ আহাম্মদের ছেলে মোঃ আলম প্রকাশ মিন্টু জানান, পিতার মৃত্যুর পর আমার পৈত্রিক বসত বাড়িতে পরিবার নিয়ে সুন্দর ভাবে বসবাস করে আসিতেছি, আমার নামে ধলিছড়া মৌজার বিএস ২০৪৯ নং খতিয়ান সৃজিত আছে। আমার বসত ভিটা দখল করার জন্য স্থানীয় মেম্বার আবদু রহমান দীর্ঘদিন থেকে বিভিন্ন পায়তারা করে আসছে। শেষ পর্যন্ত মেম্বার আবদু রহমান আমার মা,বোন ভগ্নিপতি, ভাগিনা কে ফুঁসলিয়ে বহিরাগত লোকজন বাড়া করে দেশীয় তৈয়ারি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হঠাৎ করে গত ২২শে জুন আমার বাড়ি, এবং ভিটার স্থিত ঘেরার টেংরা ভাঙচুর করে এবং গাছপালা কেটে ফেলে, প্রায় ১ লক্ষ টাকা ক্ষতি সাধন করে,প্রতিবাদ করলে আমি ও আমার স্ত্রীকে মারধর করে, আমাদের কে ভিটার থেকে জোরপূর্বক বাহির করে দে, এই ব্যাপারে ৮ জনকে অভিযুক্ত করে রামু থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মোহাম্মদ আলম প্রকাশ মিন্টু। ভুক্তভোগী মিন্টু নিজের বসত বাড়ি ফিরে পাওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা চান।













