
রামু প্রতিনিধিঃ
রামু স্বাস্থ্য কমপ্লেক্সৈর করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসোলেশনে করোনা রোগীদের সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন রামু উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি।
রবিবার ৫ জুলাই দুপুরে সম্মানিত আফসানা জেসমিন পপি তার নিজস্ব অর্থয়ান থেকে বিভিন্ন ফল ফ্রুটস সহ দৈনিক খাবারের ব্যবস্থা করেন।
মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি জানান, মানুষ মানুষের জন্য, দেশের এই ক্লান্তি কালে মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সামান্য সহযোগিতা করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।
তিনি আরো বলেন, মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমি মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় এলাকায় গিয়ে মানুষের দুঃখের ভাগীদার হতে চেষ্টা করেছি। আপনাদের সহযোগিতায় সামনের দিনগুলোতেও মানুষের পাশে থেকে সেবা করতে চাই। এজন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন পাশাপাশি তিনিএই মহামারিতে বিত্তবানদের প্রতি সমাজের অসহায় মানুষগুলোর পাশে দাড়ানোর অনুরোধ জানা।













