
নিজস্ব প্রতিবেদক
রামুর কাউয়ার খোপ ইউনিয়নে মৎস ঘেরে বিষ নিধনে ২ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে,
জানাগেছে ৭ জুলাই মঙ্গলবার সকালে পুর্ব কাউঢারখোপ গ্রামস্হ মরহম মোঃ ইয়াছিনের পুত্র মোঃ জসীম উদ্দীন বাবুলের মালিকানাধী মৎস ঘেরে স্হানীয় শাহ আলম, হালিম,ও মীর কাসেম মৃত মাছ দেখেতেে পায়,
পরে স্হানীয় জনতা উপস্হিত হয়ে মৎস ঘের থেকে মৃত মাছ গুলো উদ্ধার করে বিষ নিধনে এসব মাছের মৃত্যুর গন্ধ পান,
মৎস ঘেরের মালিক জসীম উদ্দীন বাবুল জানান
চলতি মৌসুমের ওই ঘেরে ২ লক্ষাধিক টাকার তেলাপিয়া, কার্পো সহ বিবিধ প্রজাতির মাছের পোনা দেয়,
এলাকা বাসী জানান
রাতের আধারে কে বা কারা বিষ প্রয়োগে এভাবে মৎস প্রকল্পে লক্ষাধিক মাছের ক্ষতি সাধনের ঘটনা এই এলাকায় প্রথম,
এব্যাপারে তদন্ত পুর্বক প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন অতীব জরুরী।













