
সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
এক শোকবার্তায় তিনি প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য যে বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধিন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্নালিল্লাহি…..
রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দুই কন্যা এবং এক পুত্র সন্তানের জনক। এছাড়াও অসংখ্য গুনাগ্রহী রেখে যান এই রাজনীতিক।
পারিবারিক সূত্র জানায়, আজ রাত ১১টায় কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।













