নজরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে জেলা আওয়ামী লীগের শোক

0
4

সংবাদ বিজ্ঞপ্তি:
৬০ এর দশকের ছাত্রনেতা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।

বিবৃতিতে মরহুমের রুহের আত্নার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বর্ষিয়ান রাজনীতিবিদ নজরুল ইসলাম চৌধুরী বুধবার (৮ জুলাই) বিকাল চারটার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

তিনি শহরের কলাতলী এলাকার মরহুর মাওলানা ফজলুল হকের বড় ছেলে। সাংসারিক জীবনে তিনি ১ ছেলে ও ২ মেয়ের জনক ।

আগেনজরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে মেয়র মুজিবের শোক
পরেকক্সবাজার আ’লীগ নেতা নজরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক