বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পাচারকারী নিহত, ৪০ হাজার ইয়াবা উদ্ধার

0
12

নিজস্ব প্রতিবেদকঃ

টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. সৈয়দ আলম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ড এলাকার মো. সৈয়দ আহম্মদের ছেলে।

ঘটনাস্থল থেকে ৪০ হাজার ইয়াবা, ১টি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

শনিবার (১১ জুলাই) রাতে টেকনাফ স্থল বন্দর সংলগ্ন ১৪ নম্বর ব্রীজের নিকটবর্তী কেয়ারী খাল এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবির দাবী, মো. সৈয়দ আলম মাদক কারবারি।

টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, দমদমিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ টেকনাফ স্থল বন্দর সংলগ্ন ১৪ নম্বর ব্রীজের নিকটবর্তী কেয়ারী খাল এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে, এমন সংবাদের টেকনাফ ব্যাটালিয়ন একটি বিশেষ টহলদল অবস্থান নেয়।

টহলদল দূর হতে দুই জন সন্দেহ জনক ব্যক্তিকে খালের পাড়ে দেখলে। কিছুক্ষণ পর টহলদলটি এক ব্যক্তিকে নাফনদী সাতঁরিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। সাতঁরিয়ে আসা ব্যক্তি খালের মুখে আসার সাথে সাথে পুর্বে থেকে অপেক্ষমান ব্যক্তিদ্বয় তার নিকটে এগিয়ে যায়। টহলদল তাদের চ্যালেঞ্জ করলে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিক টহলদলটি তাদের ধাওয়া করলে সশস্ত্র ইয়াবা কারবারীরা বিজিবি সদস্যদের উপর অতর্কিতভাবে গুলি বর্ষণ করে। এসময় বিজিবি’র টহলদলটি সরকারী সম্পদ এবং নিজেদের জান ও মাল রক্ষার্থে কৌশলগত অবস্থান নিয়ে পাল্টা গুলি বর্ষণ করে। ফলে উভয় পক্ষের মধ্যে প্রায় ৩-৪ মিনিট গুলি বিনিময় হয়।
পরে ওখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক মাদক কারবারীকে উদ্ধার করা হয়। তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জরুরী চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক ‘মৃত’ ঘোষনা করেন।

আগেকরোনা আক্রান্ত হয়ে হাসপাতালে অমিতাভ বচ্চন
পরেকক্সবাজারে করোনা পরিস্থিতিতে ৭ সিদ্ধান্ত