
জাহাঙ্গীর অালম কাজল, নাইক্ষ্যংছড়ি:
রামুর কচ্ছপিয়া ইউনিয়নের তুলাতলীর গ্রামের নিখোঁজের দুই দিন পর সেই অালোচিত মনির আহমদ কে জীবিত উদ্ধার করেছে পুলিশ। জনমনে স্বস্তির নিঃশ্বাস। রামু থানার অফিসার ইন্চার্জ (ওসি) মোঃ আবুল খায়ের, গর্জনিয়া পুলিশ ফাড়ীর আইসি আনিসুর রহমান এর দিক নির্দেশনায় এস আই হুমায়ুন এর অক্লান্ত পরিশ্রম এবং সাংবাদিকদের লেখনি, এলাকার গন মানুষের দোয়ায় নিখোঁজ মনির আহমদ কে আজ (শুক্রুবার) জুলাই ভোর ৬ টায় উদ্ধার হয়েছে।
রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের তুলাতলী গ্রামের ৬ মাস আগে পুরুষাঙ্গ কাটা সে আলোচিত মনির আহমদ (৪৫)গত মঙ্গলবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৪ টা থেকে নিখোঁজ।সে ডাকভাঙ্গা গ্রামের মৃত গোলাম কাদেরের ছেলে। পেশায় একজন কৃষক ছিলেন।
আজ ভোর ৬টা দিকে রামু রাবার বাগান রাস্তার পাশে হাত পা বাধা অবস্হায় ঐ এলাকার কয়েক জন পথচারী দেখতে পেলে রামু থানায় খবর দেন। রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল খায়ের এর নির্দেশনায় গর্জনিয়া ফাঁড়ীর এস আই হুমায়ুন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে উদ্ধার করে রামু থানায় নিয়ে আসেন।পরে মনিরকে তার পরিবার পরিজনের কাছে ফিরিয়ে দেন।













