রামুর কৃতি ফুটবলার সত্যব্রত বড়ুয়া পরলোকে

0
3
খালেদ শহীদ, রামু
পরলোকগমন করেছেন কৃতি ফুটবলার রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সদস্য সত্যব্রত বড়ুয়া।  শনিবার মধ্যরাত ২ টার পরে রামু মেরংলোয়া বড়ুয়া পাড়াস্থ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ৪৫ বছর। তিনি স্ত্রী,  এক ছেলে, এক মেয়ে, মা, এক ভাই, চার বোন, আত্মীয়-স্বজন ও বহু প্রতিবেশী-গুণগ্রাহী রেখে গেছেন।
সাবেক ফুটবলার সত্যব্রত বড়ুয়া রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মেরংলোয়া বড়ুয়া পাড়ার প্রয়াত সুধাংশু বড়ুয়া ও শৈলবালা বড়ুয়া’র কনিষ্ঠ ছেলে। তার মৃত্যুর খবরে আত্মীয়-স্বজন, প্রতিবেশী সহ সামাজিক ও ক্রীড়া অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।প্রয়াত কৃতি ফুটবলার সত্যব্রত বড়ুয়াকে এক নজর দেখতে ছুটে যান, রামুুু সাবেক ও বর্তমান খেলোয়াড় সহ শুভাকাঙ্ক্ষী-শুভার্থীরা।
প্রয়াত এই ফুটবলার লিভার জন্ডিস আক্রান্ত হন। গত একমাসে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানান, পরিবারের সদস্যরা।
রামুর কৃতি ফুটবলার সত্যব্রত বড়ুয়া ঢাকা টিএন্ডটি ক্লাব, চট্টগ্রাম বাকলিয়া ক্রীড়া সংস্থা,
রামু ব্রাদার্স ইউনিয়ন, রামু মোহামেডান স্পোর্টিং ক্লাব, রামু যুব একাদশ, রামু ফ্রেন্ডস ইউনিয়ন ও কক্সবাজার জেলা ফুটবল দলের দর্শক নন্দিত ফুটবলার হিসেবে দীর্ঘ সময় খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেন। এ ছাড়াও প্রয়াত ফুটবলার সত্যব্রত বড়ুয়া ডাকঘর উদ্যোক্তা, ইনস্যুরেন্স ও এনজিও কর্মী হিসেবে কর্মরত ছিলেন দীর্ঘ বছর।
প্রয়াত ফুটবলার সত্যব্রত বড়ুয়া’র মরদেহ রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে নেয়া হয়। ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে বিকাল ৩ টা জাদী পাড়া শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা হবে।
প্রয়াত কৃতি ফুটবলার সত্যব্রত বড়ুয়া’র মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সদস্য বিজন বড়ুয়া, রামু ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু, রামু সোনালী অতীত ফুটবল ক্লাব সভাপতি ছিদ্দিক আহমদ, সহ-সভাপতি কিশোর বড়ুয়া, মো. নবু আলম, সাধারণ সম্পাদক পলক বড়ুয়া আপ্পু, যুগ্ম সম্পাদক খালেদ শহীদ, রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি দর্পণ বড়ুয়া সহ রামু সোনালী অতীত ফুটবল ক্লাব সদস্যবৃন্দ, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদুল আলম, রামু উপজেলা স্কাউট সম্পাদক সুকুমার বড়ুয়া বুলু, গর্জনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন বড়ুয়া, স্থানীয় ইউপি সদস্য লিটন বড়ুয়া ও রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সুপন বড়ুয়া শিপন।
আগেরফিকুল হুদা চৌধুরীর ভাই শামসুল হুদা চৌধুরীর ইন্তেকাল
পরেউখিয়ায় অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার