রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দ করিম আর নেই

0
7

নিজস্ব প্রতিবেদকঃ
রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ছৈয়দ করিম ইন্তেকাল করেছেন।

তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে আজ শনিবার ২৫ জুলাই বেলা ১২ টায় কক্সবাজার সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মাস্টার ছৈয়দ করিম রামু মন্ডল পাড়া গ্রামের মরহুম সাবের আহমদ সওদাগরের পুত্র। মৃত্যুকালে মাস্টার ছৈয়দ করিম স্ত্রী আয়েশা ছিদ্দিকা, ২ পুত্র সন্তান ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

পারিবারিক সুত্রে মাষ্টার ছৈয়দ করিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা গেছে। পরিবারের সদস্যরা জানান, হাসপাতাল থেকে  মরদেহ বাড়িতে আনার পর পরিবারের পক্ষ থেকে জানাযার সময় জানিয়ে দেয়া হবে।

তিনি ইতিপূর্বে আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠাকাল থেকে দীর্ঘদিন প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি মন্ডল পাড়া সমিতির সভাপতি ছিলেন।

আগেবর্জ্যমুক্ত বঙ্গোপসাগর চাই: কক্সবাজারে পরিবেশবাদী সংগঠনের মানববন্ধন
পরেকক্সবাজার সদর হাসপাতালে হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা প্রদান করলেন মেয়র মুজিব