
নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
সুজন সু-শাসনের জন্য নাগরিক, ঈদগাঁও থানা শাখার এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে।
২৬ জুলাই বিকেলে ঈদগাঁও স্টেশনের অস্থায়ী কার্যালয়ে থানা শাখার সভাপতি মনজুর আলম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: রেজা উল করিমের পরিচালনায় মতামত পেশ করেন,
সহ সভাপতি ডা: ইউছুফ আলী, শিক্ষক গিয়াস উদ্দিন, সহসাধারন সম্পাদক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মুহসিন, সাংগঠনিক সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, অর্থ সম্পাদক আবু তৈয়ব চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক রেহেনা নোমান কাজল, দপ্তর সম্পাদক এম আবু হেনা সাগর। নিবার্হী সদস্যের মধ্যে ব্যাংকার শফিকুর ইসলাম, খতিব এনামুল হক ইসলামাবাদী,ক্রীড়া বিদ সৈয়দ করিম, মহিলা মেম্বার জান্নাতুল ফের দৌস, শিক্ষিকা সাবরিনা সাবরিন, যুব সংগঠন তৈয়ব তাহের তানবিন অংশ নেন।
উপস্থিত ছিলেন, বৃহত্তর ঈদগাঁও পথশিশু ব্লাড এসোসিয়েশনের এডমিন ইমরান তৌহিদ রানা।
প্রস্তুতি সভায় শ্রীঘ্রই নবগঠিত কমিটির পরিচিতি সভা ও অভিষেক অনুষ্টান আয়োজনে ঐক্যবদ্ব ভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার আহবান জানান।













