কক্স ৭১ অনলাইনে হাসানকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

0
8
বিজ্ঞাপন ডেস্কঃ
কক্সবাজারের স্থানীয় অনলাইন পোর্টাল কক্স-৭১ এ ‘বন্দুকযুদ্ধে নিহত ভুলুর দায়িত্বে এখন জেঠাতো ভাই হাসান: পাহাড়তলীতে রয়েছে আরো খুচরা ইয়াবা ব্যবসায়ি’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। সংবাদে আমার স্বামী হাসানকে জড়িয়ে অহেতুক অপপ্রচার করা হচ্ছে। যা সত্যি দুঃখজনক। ভুলুর পরিবারের সাথে আমার স্বামী হাসানের কোন সম্পর্ক নেই। সেখানে ভুলুর পরিবারকে দেখাশুনা করার প্রশ্নই আসে না। উপরন্তু ভুলু মারা যাওয়ার আগে আমার স্বামীর সাথে তার চরম শত্রæতা ছিল। সে মরে গেলেও শত্রæতার রেষ এখনো বিদ্যামান।
মূলতঃ টেকপাড়ায় আমাদের বিল্ডিংটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। ইতিমধ্যে ভবনের বিভিন্ন অংশ ভেঙ্গে পড়ে আহত হয়েছেন এলাকার অনেকেই।
যে কোন মুহুর্তে বিল্ডিংটি ধসে পড়তে পারে। এতে ব্যাপক জানমালের ক্ষতি হতে পারে। তাই ঝুঁকিপূর্ণ ওই ভবনটি ভেঙে নতুন করে  তৈরি করার উদ্যোগ নিয়েছেন আমার স্বামী হাসানসহ পরিবারের অন্যান্য লোকজন। ইতোমধ্যে ভবণ ভাঙার জন্য কক্সবাজার পৌরসভা থেকে অনুমোদন নেয়া হয়। কিন্তু পরিবারের কতিপয় সদস্য ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা চায় ভবনটি জরাজীর্ণ থাকুক। জানমালের ক্ষতি হলে তাদের কিছু যায় আসেনা। তাই ভবন ভাঙার উদ্যোগ নেয়ায় পরিবারের কতিপয় ওই সদস্যসহ একটি কুচক্রী মহল আমার স্বামী হাসানের বিরুদ্ধে সাংবাদিক ভাইদের বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে মিথ্যা নাটক রচনা করছে। যার অংশ হিসেবে ওই সংবাদে আমার স্বামীকে জড়িয়ে মিথ্যাচার করা হয়েছে। আমি সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ করবো পারিবারিক মতবিরোধকে কেন্দ্র করে কোন অসহায় মানুষকে অনিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে না দেয়ার জন্য। এতে আমার সন্তানসহ সাজানো পরিবার ভেঙে তছনছ হতে পারে।
তাই আমি মিথ্যা ওই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সেই সাথে এ নিয়ে প্রশাসনসহ কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি।
প্রতিবাদকারী
জান্নাতুল ফেরদৌস মেরি
হাসানের স্ত্রী
টেকপাড়া, কক্সবাজার
আগেঈদগাঁওতে সুজনের প্রস্তুতি সভা অনুষ্টিত 
পরেনাজিরারটেকে অসহায় ৩০ পরিবারের পাশে ঝাউতলা নারী কল্যাণ সমিতি