ইয়াবার ছোয়াই সিএনজি চালক থেকে কোটিপতি কচ্ছপিয়ার আব্দুর রহমান

0
5

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা ৫নং ওয়ার্ডের পাহাড় পাড়ার বহুল আলোচিত মাদক ব্যবসায়ী আবদুর রহমান ইয়াবার ছোয়াই এখন কোটিপতি। সে ঐ এলাকার মোঃ  জামাল এর ছেলে। সামান্য একজন সিএনজি চালক আবদুর রহমান ইয়াবার ছোয়াই হঠাৎ কোটিপতি বনে যাওয়ায় তাকে নিয়ে রামুর সর্বত্র মানুষের মাঝে চলছে নানা জল্পনা কল্পনা।

যানা যায় সিএনজি চালকের পাশাপাশি প্রথমে মদের ব্যবসার সাথে জড়িয়ে পড়ে আবদুর রজমান। পরবর্তীতে ইয়াবার ছোয়া পেয়ে আবদুর রহমান যেন আঙ্গুল ফুলে কলা গাছ। তাকে আর পেছনে থাকাকে হয়নি। তার ইয়াবা বানিজ্য যেন দিনদিন অপ্রতিরোধ্য হয়ে ওঠে এলাকায়। পুরো জেলা জুড়ে রয়েছে তার মাদক সিন্ডিকেট।এলাকার বেকার যুবকদের বেকারত্বকে কাজে লাগিয়ে বিভিন্ন কৌশলে তাদের দিয়ে ইয়াবা পাচার করে রাতারাতি কোটিপতি বনে গেছে। আর এই সব যুবকরা বিনা পূজিতে অধিক টাকার লোভে সরাসরি সহজ পন্থা ইয়াবা বানিজ্যের সাথে যোগ দিচ্ছে। ইয়াবা ব্যবসা করে বছরের শেষে কাঁড়ি কাঁড়ি অর্থ সম্পদ ও গাড়ি বাড়ির মালিক বনে গেছে অনেকে। ফলে চরমভাবে ওই এলাকায় বেকার যুবকদের নব্য কোটিপতি’র সংখ্যা দৃশ্যমান।

অনুসন্ধানী প্রতিবেদনে জানা যায় আব্দুর রহমান সে কচ্ছপিয়া ইউনিয়নের নাম্বার ওয়ান মোষ্ট ওয়ান্টেড ইয়াবা কারবারি খ্যাত।

ইয়াবার ছোয়াই শূন্য থেকে কোটিপতি বনে যাওয়া আব্দুর রহমান এর হাতে যেন আলাদীনের চেরাগ। তার রয়েছে নামে-বেনামে সম্পত্তি সহ রামু উপজেলায় ১৫ লক্ষ টাকা দিয়ে নেওয়া মেসার্স পছন্দ স্টোর নামক একটি দোকান এবং কয়েকটি সিএনজি গাড়ি। মোটরসাইকেল হাঁকিয়ে চলাফেরা করে কোটিপতি স্টাইলে। সম্প্রতি রামুর সর্ব বৃহৎ বানিজ্য কেন্দ্র খ্যাত গর্জনিয়া বাজার ১ কোটি টাকায় নিজের নামে ইজারা নিয়ে টক অব দ্যা রামুতে পরিনত হয়। তার আলিশান জীবন যাপন, প্রতিমাসে নিউ মডেলের গাড়ি পরিবর্তন এ যেন রুপ কথার গল্পকেও হার মানায়।

জানা যায় ইয়াবা ব্যাবসায়ী আবদুর রহমানকে আটক পূর্বক শাস্তি দাবি করে  এলাকায় মানব বন্ধন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট ভাইরাল হলে বর্তমানে গাঁ ঢাকা দিয়ে আড়ালে থেকে সমান তালে নিজের ইয়াবা ব্যবসা পরিচালনা করে যাচ্ছে বলেও এলাকার মানুষের অভিযোগ।

তাদের অভিযোগ আবদুর রহমানকে আটক করলে ইয়াবা ব্যবসার মুল গড় ফাদারদের নামও বেরিয়ে আসবে নিঃসন্দেহে।

এব্যাপারে শীর্ষ ইয়াবা ব্যবসায়ী আবদুর রহমানকে আটক পূর্বক উপযুক্ত শাস্তি প্রদানে আইনশৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন রামুর কচ্ছপিয়ার সর্বস্থরের জনসাধারন।

 

আগেবাংলাবাজারে এক লাখ পিস ইয়াবার চালান লুট!
পরেটেকনাফে মাদক কারবারিদের কথিত গোলাগুলিতে ৪ জন নিহত