টেকনাফে পরিত্যক্ত অবস্থায় ১লাখ ৩০হাজার ইয়াবা উদ্ধার

0
3

মুহাম্মদ জাহাঙ্গীর আলম :

টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১লাখ ৩০হাজার পরিত্যক্ত ইয়াবা উদ্ধার করেছে।

জানা যায়, ২৮ জুলাই ভোররাত আড়াই টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের বিশেষ একটি টহল দল মিয়ানমার হতে বড় ধরনের মাদকের চালান আসার সংবাদ পেয়ে উপজেলার হ্নীলা রোহিঙ্গা অধ্যূষিত নাফনদী সংলগ্ন কেওড়া বাগানে অবস্থান নেয়। কিছুক্ষণ পর ২জন মাদক কারবারী নাফনদী সাঁতরিয়ে কেওড়া বাগান হয়ে উঠে আসার পথে তাদের দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করলে বস্তাটি ফেলে কেওড়া বাগান দিয়ে পালিয়ে যায়। তখন ঘটনাস্থল তল্লাশী করে কাঁদার ভেতরে লুকানো ১টি বস্তা উদ্ধার করে। তা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৩ কোটি ৯০লক্ষ টাকা মূল্যমানের ১লাখ ৩০হাজার ইয়াবা পাওয়া যায়।

তা পরবর্তীতে উর্ধ্বতন মহল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, মিডিয়া কর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফয়সল হাসান খান (পিএসসি) এই অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

আগেকক্সবাজার করোনা যোদ্ধাদের সম্মানে ‘অবিরাম করতালি’ কর্মসূচী পালন
পরেকচ্ছপিয়ার শীর্ষ ইয়াবা ব্যবসায়ী আব্দুর রহমান এখনো অধরা,জনমনে প্রশ্ন