চবি উপাচার্যের স্বামী মেজর (অব.) লতিফুল আলম মারা গেছেন

0
10

সিবিকেঃ

চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের স্বামী মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. লতিফুল আলম চৌধুরী (৭১) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে  তিনি মারা যান বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন মো. লতিফুল আলম চৌধুরী।

উল্লেখ্য, গত ১১ জুলাই নমুনা পরীক্ষার ফলাফলে উপাচার্য শিরীখ আখতার, তার স্বামী মো. লতিফুল আলম চৌধুরী, মেয়ে এবং তিন নাতনিসহ পরিবারের ৭ সদস্যের করোনা শনাক্ত হয়। পরে ১৩ জুলাই রাতে উপাচার্য, তার স্বামী ও মেয়ে রিফাত মোস্তফা চট্টগ্রামে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। সেখানে ১ সপ্তাহ পর উপাচার্য শিরীখ আখতার করোনামুক্ত হন। অন্যদিকে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে স্বাসকষ্টসহ শরীরে অন্যান্য জটিলতা দেখা দিলে কয়েকদিন আগে আইসিইউতে ভর্তি হন লতিফুল আলম চৌধুরী।

আগেবাস টার্মিনাল এলাকায় ৪ হাজার ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক
পরেকাল পবিত্র হজ