বাস টার্মিনাল এলাকায় ৪ হাজার ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

0
4

সিবিকেঃ

র‌্যাব-১৫, কক্সবাজার, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার সদর থানাধীন কেন্দ্রীয় বাস টার্মিনাল এর স্পেশাল সার্ভিস বাসস্ট্যান্ড এর পূর্ব পাশের্^ পাঁকা রাস্তার উপর নার্সারি সংলগ্ন বটতলার নিচে সিএনজিসহ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল ২৮/০৭/২০২০ খ্রিঃ আনুমানিক ১৫.৪৫ ঘটিকায় উপরোক্ত স্থানে পৌছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী ১। আবু মুসা (৩৩), পিতা- কবির আহম্মদ, মাতা- কুলছুমা খাতুন, সাং- বাহারছড়া ইউনিয়স্থ ০৫ নং ওয়ার্ড ব্যান্যা পাড়া, ২। শাহজালাল (২২), পিতা- ইব্রাহিম, মাতা- ছালামা খাতুন, সাং- বাহারছড়া ইউনিয়স্থ ০৫ নং ওয়ার্ড ব্যান্যা পাড়া, ৩। আনোয়ার ইসলাম (২১), পিতা- শিকদার আলী, মাতা- মরিয়ম খাতুন, সাং- বাহারছড়া ইউনিয়স্থ শাপলাপুর পুরাতন পাড়া ০২ নং ওয়ার্ড, উভয়ই থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার ৪। মোঃ ওবায়দুল (২৩), পিতা- মৃত জালাল হাজী, মাতা- রশিদা খাতুন, সাং- কক্সবাজার পৌরসভাস্থ মুখ চিতাপাড়া ০৬ নং ওয়ার্ড, ৫। আনসার উল্লাহ (২৫), পিতা- মৃত সিদ্দিক ড্রাইভার, মাতা- মরিয়ম খাতুন, সাং- কক্সবাজার পৌরসভাস্থ, আদর্শগ্রাম ১২ নং ওয়ার্ড, উভয়ই- থানা+ জেলা- কক্সবাজার’দেরকে ধৃত করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের দেহ তল্লাশী করে সর্বমোট ৪,০০০ (চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামীগণ স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়া সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকের (ইয়াবা) মূল্য আনুমানিক (৪,০০০ঞ্চ৫০০) =২০,০০,০০০ (বিশ লক্ষ) টাকা প্রায়। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব

আগেরামুতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষকসহ ২ জনের মৃত্যু 
পরেচবি উপাচার্যের স্বামী মেজর (অব.) লতিফুল আলম মারা গেছেন