ধোয়াপালংয়ে নতুন মসজিদ ও দারুল হেদায়া ফুরকানিয়া মাদ্রাসায় সভা ও পুরস্কার বিতরণী 

0
2

 

প্রেস বিজ্ঞপ্তি
রামু খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং পশ্চিম পাড়ায় নবপ্রতিষ্ঠিত মসজিদ ও দারুল হেদায়া ফুরকানিয়া মাদ্রাসার ১ ম বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত জুমাবার ( ৪ ডিসেম্বর) অনুষ্ঠিত এ সভায় প্রধান বক্তা ছিলেন, রামু জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম ও মুহাদ্দিস মাওলানা হাফেজ আব্দুল হক। বিশেষ মেহমান ছিলেন, কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ হাসান। বিশেষ বক্তা ছিলেন, কক্সবাজার শহীদ তিতুমীর ইনস্টিটিউট জামে মসজিদের খতীব হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, রুমখা পালং আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল্লাহ (এম.এম)।
মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও ফুরকানিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ হোসাইন আহমদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন, ধোয়াপালং কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা খলিলুর রহমান।
এ মাহফিলে ওলামায়েকেরামের মধ্যে উপস্থিত ছিলেন, জোয়ারিয়ানালা মাদ্রাসার শিক্ষক মাওলানা ওকার উদ্দিন, রামুর মাওলানা হাফেজ রহিম উদ্দিন, স্থানীয় মাওলানা ইউনুছ, মাওলানা ইসহাক, মাওলানা আব্দুর রশিদ, মাওলানা মোখতার আহমদ, মাওলানা কবির আহমদ, উক্ত মসজিদের ইমাম হাফেজ আব্দুর রহিম।
হাফেজ জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভা ও পুরস্কার বিতরণী সভায় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহিম, সিনিয়র সহ-সভাপতি আব্দুচ্ছালাম, সহ-সভাপতি আব্দুর রশিদ, কোষাধ্যক্ষ আব্দুর রহিম, সহ-কোষাধ্যক্ষ ছালামতুল্লাহসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার বিশেষ আকর্ষণ হিসেবে ফুরকানিয়া মাদ্রাসার কোমলমতি কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
এ দ্বীনি মাহফিলে প্রধান বক্তা মাওলানা হাফেজ আব্দুল হক বলেন, সভ্যতার ক্রমবিকাশধারায় মসজিদ-মাদ্রাসার ভূমিকা অনস্বীকার্য। মানুষের মধ্যে আল্লাহর ভয় ও পরকালীন ভাবনা জাগ্রত করার মাধ্যমে অন্যায়-অনাচারমুক্ত সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসাই হলো প্রাণকেন্দ্র। তাই মসজিদ-মাদ্রাসা আবাদ রাখতে মু’মিন-মুসলমানদের একনিষ্ঠভাবে এগিয়ে আসতে হবে।
পরিশেষে মহান আল্লাহর দরবারে বিশেষ মুনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।

আগেনাইক্ষ্যংছড়িতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর
পরেদেবরের মোবাইলে ভাবীর ভিডিও, খুনেই শেষ নিষিদ্ধ প্রণয়