মহেশখালীর বিয়ের ৮মাসেই গৃহবধূর রহস্যজনক মৃত্যু,এলাকায় তোলপাড়

0
4

নিজস্ব সংবাদদাতা,
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সিকদার পাড়া গ্রামে মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সিকদার পাড়া গ্রামে মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সিকদার পাড়া গ্রামে আজ সোমবার এক গৃহবধু গলায় ফাঁস লাগানে অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। আবার অনেকে বলছেন এটি হত্যা নাকি আত্মহত্যা। এ গৃহবধুর করুন মৃত্যুকে রহস্যজনক মৃত্যুৎ বলে ধারনা করেছেন সচেতন মহল। তবে এব্যাপারে কেউ স্পর্ট বক্তব্য দিতে রাজি হয়নি। এ হত্যাকান্ডকে ঘিরে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
নিহত গৃহবধুর নাম সুমি আক্তার (২১)। তার স্বামীর নাম মোহাম্মদ ওসমান আলী। জানাযায়,উপজেলার মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের পস্কো লিমিটেড়ে কর্মরত চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার কুমারী এলাকার আব্দু রাজ্জাকের পুত্র মোঃ ওসমান আলী ৮ মাস আগে ২য় বিয়ে করে ৬ মাস পর্যন্ত মাতারবাড়ীতে ভাড়া বাসায় থাকেন। প্রথম স্ত্রীর ও পারিবারিক কলহের জের ধরে গতরাতে দ্বিতীয় স্ত্রীর সাথে ঝগড়া করে মারধরকরে ভোরে মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পে চাকরিতে চলে যায় স্বামী ওসমান। সকালে স্বামী চলে যাওয়ার পর ঘরের বিমের সাথে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। নিহত সুমি আক্তারের বাড়ি ফিরোজপুর মাঠ বাড়িয়ার পাচশতকুড়া গ্রামের মোঃ আবুল কালামের মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য আব্দু রউফ জানান, গলায় ফাঁস লাগিয়ে গৃহবধু মৃত্যু হয়েছে বলে জানলাম। সোমবার ভোর সকালে কোনো এক সময় তিনি ঘরের বিমের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তিনি আরও জানান, সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে তিনি আত্মহত্যা করতে পারে।বিষয়টি সন্দেহ থেকে যাওয়ায় বিস্তারিত তদন্ত করলে বেরিয়ে আসবে। তবে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পে স্বামীর চাকরি করার সুবাদে তিনি চলে আসেন মাতারবাড়ী।

মাতারবাড়ী পুলিশ ফাঁড়ীর আইসি সাখায়াত হোসেন জানান, ওই দম্পতি মাতারবাড়ী সিকদার পাড়া ওয়ালিদ চৌধুরীর একটি ভাড়া বাড়িতে থাকতেন। পুলিশ আত্মহত্যার খবর পেয়ে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ভাড়া বাসা থেকে ওই গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আগেমধ্য কাউয়ারখোপ নুরানী মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরন
পরেসাধারন ডাইরী