মধ্য কাউয়ারখোপ নুরানী মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরন

0
3

 

নিজস্ব প্রতিবেদক
রামু উপজেলার মধ্যম কাউয়ারখোপ হাকিমগণী আদর্শ নুরানি মাদ্রাসার ছাত্র ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়েছে,

২০২১ সালের শুরু ৪ জানুয়ারী সোমবার সকাল ৯ টায় নুরানি মাদ্রাসা বোর্ডের অধীনে কোমলমতি শিশুদের হাতে নতুন বই তুলে দেয়া হয়,
বই বিতরন অনুষ্টানে সভাপতিত্ব করেন মধ্যম কাউয়ারখোপ হাকিমগণী আদর্শ নুরানি মাদ্রাসার সভাপতি সমাজ সেবক মোহাম্মদ হাবিব উল্লাহ সিকদার, প্রধান অতিথী ছিলেন কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও অত্র প্রতিষ্টানের সহসভাপতি চেয়ারম্যান প্রার্থী ওসমান সরেওয়ার মামুন বিশেষ অতিথী ছিলেন প্রতিষ্টানের সহ সভাপতি সমাজ সেবক আবু তাহের, প্রতিষ্টানের সাধারণ সম্পাদক কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তফা কামাল মাস্টার, সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আজিম কোং সাংগঠনিক নুরুল আবছার, অর্থ সম্পাদক, সমাজ সেবক মোহাম্মদ আমীর হোসেন, শিক্ষক মন্ডলী সহ সমাজের গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে
বিশিষ্ট সমাজ সেবক হাবিব উল্লাহ সিকদার সমাজের বিভিন্ন স্থরের মানুষের মাঝে এবং পেশাজীবী শ্রমজীবীদের একটি করে সন্তান নুরানি মাদ্রায় দেওয়ার জন্য আকুল আবেদন জানান।

আগেউখিয়ায় ছুরিকাঘাতে কোরআনে হাফেজের মৃত্যু
পরেমহেশখালীর বিয়ের ৮মাসেই গৃহবধূর রহস্যজনক মৃত্যু,এলাকায় তোলপাড়