রামুতে সিএনজি-স্বাধীন ট্রাভেলস এর মুখোমুখি সংঘর্ষে মহিলা নিহত

0
3

নিজস্ব প্রতিবেদকঃ

রামু চাবাগান স্টেশনে সড়ক দূর্ঘটনায় এক মহিলা নিহত। বুধবার (৬ জানুয়ারী) রাত ৮.৪০ এর দিকে যাত্রীবাহী বাস স্বাধীন ট্রাভেল্স ( চট্টমেট্রো -ব- ১১-১৪০৮) ,যাত্রীবাহী সিএনজির সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নিহত হন সিএনজি যাত্রী বৈশাখী (২৫)। তিনি জোয়ারিয়ানালা ইউনিয়নের সওদাগরপাডার দলিল আহমদের মেয়ে এবং রামু হাসপাতাল গেইট ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের অভ্যর্থনাকর্মী হিসেবে কর্মরত। এ ঘটনায় গুরুত্বর আহত ৪-৫ জনকে রামু উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের রামু চাবাগান স্টেশনে একটি দ্রুতগামী মোটর সাইকেলকে পাস কাটতে গিয়ে সিএনজিগাডীটি কক্সবাজারগামী স্বাধীন ট্রাভেলস এর সাথে মুখামুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থল এক মহিলা নিহত হন। রামু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আগেরামু লম্বরীপাড়া দারুল কুরআন নূরানী একাডেমীতে নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ
পরেরামুতে বাস চাপায় প্রাণ হারালো কলেজ ছাত্রী