
প্রেস বিজ্ঞপ্তি:
আরও একটি কৃতিত্ব অর্জন করলো রাজারকুল দেয়াংপাড়াস্থ তাজবিদুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার ছাত্ররা।
কচ্ছপিয়া হুফফাজুল কোরআন ঐক্য পরিষদ কতৃক আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় পবিত্র কোরআনের ১৫ পারা থেকে ১ম স্থান অধিকার করেছে মুহাম্মদ আব্দুল্লাহ, ১০ পারা থেকে ১ম স্থান অধিকার করেছে আফজলুল্লাহ এবং ০৫ পারা থেকে ৫ম স্থান অধিকার করেছে মুহাম্মদ নছিউল্লাহ। ছাত্রদের এ অর্জনে
মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছে রামু উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ সানাউল্লাহ সেলিম।
তিনি জানান ছাত্রদের এ সাফল্য অত্র মাদরাসার সম্মানিত শিক্ষকদের কঠোর পরিশ্রমের ফসল।













