
নিজস্ব প্রতিবেদক, রামু
রামু সোনালী অতীত ফুটবল লীগে আবারও বিজয়ী হয়েছে, ‘অলক বড়–য়া স্মৃতি ফুটবল দল’। নিজেদের দ্বিতীয় খেলায় ‘অলক বড়–য়া স্মৃতি ফুটবল দল’ ৩-০ গোলে ‘অজিত বড়–য়া স্মৃতি ফুটবল দলকে’ পরাজিত করেছে। খেলায় ‘ম্যান অবদ্যা ম্যাচ’ নির্বাচিত হয়েছেন, অলক বড়–য়া স্মৃতি ফুটবল দলের অধিনায়ক জিটু বড়–য়া ও অজিত বড়–য়া স্মৃতি ফুটবল দলের অধিনায়ক অরুন বড়–য়া। শুক্রবার (৫ ফেব্রæয়ারি) বিকালে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘রামু সোনালী অতীত ফুটবল লীগ ২০২১’ এর তৃতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়। খেলার মাঠে ‘ম্যান অবদ্যা ম্যাচ’ নির্বাচিত দুইজন খেলোয়াড়ের হাতে ক্রেস্ট তোলে দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. শফিউল্লাহ।
খেলার প্রথমার্ধে শিপন বড়–য়া’র কর্ণার শট সরাসরি মাথায় নিয়ে হেডে গোল করে, অলক বড়–য়া স্মৃতি ফুটবল দলকে ১-০ গোলে এগিয়ে নেয় দলের নির্ভরযোগ্য খেলোয়াড় সুপন বড়–য়া শিপন। দ্বিতীয়ার্ধে সুযোগ সন্ধানী খেলোয়াড় সুপন বড়–য়া শিপন আবারও গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেয়। শেষ মুহুর্তে অধিনায়ক জিটু বড়–য়া গোল করে অলক বড়–য়া স্মৃতি ফুটবল দলকে ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে নিয়ে, দলের বিজয় নিশ্চিত করে। আক্রমণ-পাল্টা আক্রমণের এ খেলায় সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়, অজিত বড়–য়া স্মৃতি ফুটবল দলের ডেবিট বড়–য়া, রুহুল আমিন, টিপু বড়–য়া ও রাশেদুল হক বাবু। উভয় দলের আক্রমণ, পাল্টা আক্রমনের খেলা দর্শকদের আন্দোলিত করেছে। খেলার নির্ধারিত সময়ে গোল করে, নিজেদের দ্বিতীয় খেলায় আবারও পূর্ণ পয়েন্ট অর্জন করেছে ‘অলক বড়–য়া স্মৃতি ফুটবল দল’। খেলা পরিচালনায় আবদুল মজিদ খাঁন রেফারী, শিল্টন দত্ত ও কামরুল আহসান সোহেল সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন। খেলার ধারাভাষ্যে ছিলেন, রামু সোনালী অতীত ফুটবল লীগ ২০২১ পরিচালনা কমিটির আহŸায়ক পলক বড়ুয়া আপ্পু।
অলক বড়ুয়া স্মৃতি ফুটবল দলে খেলেছেন, জিটু বড়–য়া (অধিনায়ক), রাজু বড়ুয়া (গোলরক্ষক), সজল বড়ুয়া (ফরিদুল আলম চেয়ারম্যান), টিটু বড়ুয়া, কমল বড়ুয়া, পদ্ম বড়ুয়া, তাজল বড়ুয়া, সুপন বড়ুয়া শিপন, সুলক বড়ুয়া, শিপন বড়ুয়া, রূপায়ন বড়ুয়া। দলের অতিরিক্ত খেলোয়াড় ছিলেন, সুবীর বড়ুয়া বুুলু, কিশোর বড়ুয়া, শামশুল আলম, ব্যোমকেশ বড়ুয়া, দুলাল বড়ুয়া, বিজন বড়ুয়া, বাবুল বড়ুয়া, শাহ আলম, ওমর ফারুক মাসুম, মোর্শেদুল আলম।
অজিত বড়–য়া স্মৃতি ফুটবল দলে খেলেছেন, অরুন বড়–য়া (অধিনায়ক), অভি বড়ুয়া নুনুু (গোলরক্ষক), টিপু বড়ুয়া, ফরিদুল আলম, সুরেশ বড়–য়া (মোর্শেদ), কাজল বড়–য়া, রাশেদুল হক বাবু, সুকুমার বড়–য়া, ডেবিট বড়–য়া, ইউনুচ রানা (গিয়াস উদ্দিন কোং), রুহুল আমিন। দলের অতিরিক্ত খেলোয়াড় ছিলেন, বিমল বড়–য়া, দেব প্রসাদ বড়–য়া, ক্ষেমেশ বড়–য়া, তরুন বড়–য়া, আবছার কামাল, অরুপ বড়–য়া, সমর বড়–য়া, নবু আলম, দর্পণ বড়–য়া, অসিত পাল, জীবক বড়–য়া, মো. হোসাইন, লিটন বড়–য়া।
রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ‘রামু সোনালী অতীত ফুটবল লীগে’ ‘অলক বড়ুয়া স্মৃতি ফুটবল দল’ দুই খেলায় ৬ পয়েন্ট, ‘অজিত বড়–য়া স্মৃতি ফুটবল দল’ দুই খেলায় ১ পয়েন্ট, ‘মমতাজুল আলম স্মৃতি ফুটবল দল’ এক খেলায় ২ পয়েন্ট অর্জন করছে। ‘পরিতোষ চক্রবর্তী বাবুল স্মৃতি ফুটবল দল’ এক খেলায় কোন পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। রামু সোনালী অতীত ফুটবল লীগের চতুর্থ দিন শনিবার (৬ ফেব্রæয়ারি) বিকালে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘মমতাজুল আলম স্মৃতি ফুটবল দল’ বনাম ‘পরিতোষ চক্রবর্ত্তী বাবুল স্মৃতি ফুটবল দলের’ খেলা অনুষ্ঠিত হবে।













