
সংবাদ বিজ্ঞপ্তি
দখলের হাত থেকে কক্সবাজার সমুদ্র সৈকত ও কোহেলিয়া নদী রক্ষার দাবিতে আগামী সোমবার (৮ ফেব্রæয়ারী) সকাল ১১টায় গণ-সমাবেশ অনুষ্ঠিত হবে। শহরের কোর্ট বিল্ডিং চত্বরে কক্সবাজারের সকল পরিবেশবাদী সংগঠনের যৌথ উদ্যোগে এই গণ-সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে কক্সবাজারে সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার জেলা সভাপতি জেষ্ঠ্য সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, সাধারণ সম্পাদক কলিম উল্লাহ ও সাংগঠনিক সম্পাদক এইচ,এম নজরুল ইসলাম।













