একল্যাবের উদ্যোগে রামু ও উখিয়ায় আন্ত-ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত 

0
8
ফারুক  আহমদ ,উখিয়া
বেসরকারি উন্নয়ন  সংস্থা একলাবে ‘র উদ্দোগে গত ৮  ফেব্রুয়ারি কক্সবাজার জেলার রামু উপজেলা ও ৯ ফেব্রুয়ারি  উখিয়া উপজেলায় সামাজিক সংহতি রক্ষায় আন্ত-ধর্মীয় সংলাপের আয়োজন করা হয়।
ইউ এন ডিপি কক্সবাজারের সহযোগিতায় একলাব কর্তৃক বাস্তবায়িত সামাজিক সংহতি প্রকল্পের আওতায় কক্সবাজারের বিভিন্ন উপজেলায় স্হানীয় জনগোষ্ঠীর মাঝে সচেতনতা সৃষ্টি পাশাপাশি সামাজিক সম্পৃতি বজায় রাখার লক্ষ্যে গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
তারই অংশ হিসাবে কক্সবাজারের রামু ও উখিয়া উপজেলায় এই কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
ব্যতিক্রমধর্মী এ আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাগন, স্থানীয় গণ্যমান্য  ব্যক্তিবর্গ এবং দাতা সংস্থা  ইউএনডিপি ও একল্যাবের কর্মকর্তা,  মাঠকর্মীগণ ।
   এনজিও সংস্থা  একলাবের মোঃ কেফায়েত উল্লাহ সাজ্জাদ ‘এর উপস্থাপনায় আয়োজিত এ সংলাপ  অনুষ্ঠানে ধর্মীয় নেতাগন তাদের নিজ নিজ ধর্মের আলোকে উপস্থিতদের মাঝে শান্তির বানী তুলে ধরেন এবং ভিন্ন ভিন্ন ধর্মের মাঝে সৌহার্দ রক্ষার তাগিদ দেন।
আগেরামুতে চার দিনে করোনা ভাইরাসের টিকা নিয়েছে ১ হাজার ২০৩ জন
পরেঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৯৭২ ব্যাচের পূর্ণমিলনী আয়োজক কমিটি গঠিত