
রামু সংবাদদাতা:
কক্সবাজারের রামুর নবপ্রতিষ্ঠিত বন্ধু প্রতিম সংগঠন অক্সিজেনের উদ্যোগে প্রথম বারের মতো মাক্সবিতরন ও অসহায় শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে।
১০ ফেব্রুয়ারী বুধবার সকাল ১০ টায় শুরু হয়ে রামুর বিভিন্ন স্থানে মাস্ক বিতরন করে সংগঠনের সকল সদস্যরা।
জানা যায়, রামু ল্যাবরেটরি স্কুল,মধ্যম মেরোংলোয়া নূরানী একাডেমি,চৌমুহনী স্টেশনে করোনা ভাইরাসের সচেতনামুলক অভিযান শেষে মাস্ক ও শিক্ষা সামগ্রী বিতরন করেন।
রামুর ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মাহবুব আলম জানান, তাদের এই উদ্যোগকে আমরা স্বাগত জানায় । তারা সমাজের যেকোন কাজে অসহায় মানুষের ও সামাজিক যেকোন কাজে যাতে সর্বদা এগিয়ে যাবে এবং আশা ব্যক্ত করছি তারা ভবিষ্যৎ দুর থেকে দুরাত্মর এগিয়ে যাবে।
সংগঠনের সভাপতি বিপ্লব বড়ুয়া জানান, আমরা আমাদের সকল বন্ধুদের নিয়ে এই সংগঠনের পথচলা শুরু করেছি। আজ আমাদের প্রথম পোগ্রাম সম্পন্ন করেছি,,ভবিষ্যৎতের জন্য আমরা সকলের কাছে দোয়া কামনা করতেছি।
উক্ত কার্যক্রমে সংগঠনের সভাপতি বিপ্লব বড়ুয়া, সাধারণ সম্পাদক তানজিমুল রশিদ মাহিম, সাংগঠনিক সম্পাদক মো. সায়েম, সি. সভাপতি তানভিরুল ইসলাম, সহ সা. সম্পাদক সাফাত সিকদার, সহ-সভাপতি মো. ইউসুফ, যুগ্ন সা. সম্পাদক মুকিত, ইয়াসিন, প্রবাল, কফিল উদ্দিন,সহ-সাংগঠনিক সম্পাদক জিশান, দপ্তর সম্পাদক মো. খালেদ মোশারফ জিয়াদ, অর্থ সম্পাদক আজমল হোসাইন জাওয়াদ,ক্রীড়া সম্পাদক দিদারুল আলম, সহ-ক্রীড়া বিশাল ধর, প্রচার সম্পাদক সাকিব,কার্যকরী সদস্য তৌফিকুর রহমান রাজ, মো. ইমরান সহ প্রমুখ উপস্থিত ছিলেন।













