রামু রশিদনগরে সড়ক দূর্ঘটনায় হাফেজ ছাত্র নিহত

0
7

 

নিজস্ব প্রতিবেদক, রামু

রামু রশিদনগর নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সামনে পোনাবাহী মাইক্রোবাস ও টমটমের মুখোমুখি সংঘর্ষে এক হাফেজ ছাত্র নিহত, আহত হয়েছে মহিলাসহ আরও ২ জন। শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৪.৪৫ টার দিকে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত হাফেজ খানার ছাত্র খানার ছাত্র নুরুচ্ছবি (১২) সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের শাপলামুরা এলাকার প্রবাসী শহীদুল ইসলামের ছেলে বলে জানা যায়।

এছাড়া এ সড়ক দূর্ঘটনায় আহত নুরুচ্ছবির মা ফারেছা বেগম (৩৫) আহত হয়েছে বলে জানা যায়। তাকে ঈদগাঁও এক বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রশিদনগর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের মেম্বার আবদুর রহমান জানান, আছরের নামাজের পর বের হয়ে দেখি মসজিদের সামনে মহাসড়কের পাশে পানিরছড়া স্টেশনমূখী একটি টমটমকে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মাইক্রোবাস সজোরে ধাক্কা দেয়। মাইক্রোবাসের চালায় বিশেষ ব্যবস্থায় পোনা পরিবহন করা হচ্ছে। ফলে টমটমটি দুমড়ে মুছড়ে যায় এবং টমটমের যাত্রীরা সড়কে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈদগাঁওর একটি বেসরকারী ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুচ্ছবিকে মৃত ঘোষনা করে।

ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে গেলেও পরে আসা পোনা বহনকারী আর একটি মাইক্রোবাস স্থানীয়রা আটক করে। এরই সূত্র ধরে ঘাতক মাইক্রোবাসটি চিহ্নিত করার চেষ্টা চলছে।

রামু তুলাতলী হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যান বলে জানা যায়।

আগেরামু সোনালী অতীত ফুটবল লীগে শীর্ষ পয়েন্টে  বিজয়ী মমতাজুল আলম স্মৃতি ফুটবল দল
পরেজিয়ার ‘বীর উত্তম’ খেতাব বাতিলের উদ্যোগে আওয়ামী লীগের লাভ লোকসান কতোটা