
এম,আবদুল্লাহ আল মামুন:
রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পুর্ব পাড়ার বিশিষ্ট আলেমেদ্বীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইউনিয়ন সভাপতি মাওলানা মোঃ গোলাম কাদেররের জানাজা ২০ ফেব্রুয়ারী সকাল ১১ টায় কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অনুষ্টিত হয়,
জানাজায় ইমামতি করেন মরহুমের বড় পুত্র মাঃসাদ্দাম হোসেন, জানাজা পুর্ব বক্তব্যে রাখেন ধাওনখালী মাদ্রাসার মুহতামিম মাওঃ মুসলিম উদ্দীন, মাওঃ আবুল কাসেম, মাওঃ এনামুল হক,
এছাড়া
জানাজায় জেলা পরিষদ সদস্য শামসুল আলম, স্হানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, সমাজ সেবক ওসমান সরওয়ার মামুন, বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ, শফিউল আলম, জহির উদ্দীন সহ বিভিন্ন জনপ্রতিনিধি, আলেম ওলামা, পেশাজীবি ও শোকার্ত মানুষের ঢল নামে,
তিনি কক্সবাজার ফুয়াদ আল খতীব হাসপাতালে আজ রাত ৩.২০ টায় ইন্তেকাল করেন,













