
কফিল উদ্দিন রামু:
কক্সবাজার চটগ্রাম মহাসড়কের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া বাজারস্থ এরশাদ ফিলিং স্টেশন সংলগ্ন সড়কে বাসের সাথে ডাম্পারের সাথে সংঘর্ষ হয়েছে।
২৭ ফেব্রুয়ারি শনিবার বিকাল আনুমানিক সময় ৫:২০ মিনিটের সময় এই সংঘর্ষ হয়ে বলে স্থানীয়রা জানান।
জানা যায়, কক্সবাজার থেকে চটগ্রাম গামী একটি বাস ( ঢাকা মেট্রো ব ১৪-৬১২৪) ঈদগাওঁ হতে আসা বালির ডাম্পারের ( চট্র মেট্রো অ-১৬৯৬) সাথে সংঘর্ষ হয়। এতে ১৩ জনের মতো আহত হয়েছে এবং ডাম্পার চালক সহ ২ জনের অবস্থা খুবই আশংকা জনক।
দুর্ঘটনায় আহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিস্তারিত আসছে…













