রামুুর কাউয়ারখোপের সমাজ সেবক মোকতার আহমদ সওদাগরের ইন্তেকাল

0
11
রামু প্রতিনিধি
রামুর কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোস্তাফা কামালের পিতা সমাজ সেবক মোকতার আহমদ সওদাগর (৬২) মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মোকতার আহমদ সওদাগর রামুর কাউয়ারখোপ ইউনিয়নের মধ্যম কাউয়ারখোপ এলাকার মরহুম ইউসুফ আলীর বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়ে রেখে যান।
বুধবার সকাল ১০ টা ৩০মিনিটে কাউয়ারখোপ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
মোকতার আহমদ রামুর সাংবাদিক সোয়েব সাঈদের ছোট বোন শিক্ষিকা ইসমত জাহান নিনির শাশুড়।
শোক প্রকাশ
মোকতার আহমদ সওদাগর মধ্যম কাউয়ারখোপ কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য। তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন, জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাস্টার সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক শহীদুল্লাহ সিকদার।
আগেএড. নূরুল হক ও ইদ্রিস সিআইপি দুদকের হাতে গ্রেফতার
পরেনাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজলের জন্মদিন পালিত