রামুতে সড়কের উভয় পাশে যত্রতত্র গাড়ি পার্কিংয়ে তীব্র যানজট, অভিযান শুরু

0
4

 

মুহাম্মদ আবু বকর ছিদ্দিকঃ
রামু চৌমুহনী ষ্টেশনের উভয় পাশে গাড়ি রাখার কারনে প্রতি দিন সাধারণ মানুষ চলাচলের মুহুর্তে তীব্র যানজটের সৃষ্টি হয়। বুধবার ৩ মার্চ সন্ধ্যায় যাত্রীদের দুর্ভোগ লক্ষ্য করা যায়। পথচারীরা জানান গাড়ি পার্কিং এর
সুনির্দিষ্ট স্থান না থাকায় প্রতি মুহুর্তে যানজটের সৃষ্টি হয়।এক পথচারী মহিলা জানান পুরুষেরা গা ঘেঁষে চলাচল করতে পারলেও মহিলারা অগোছালো গাড়ি থাকায় চলাচল করতে দুর্ভোগের শিকার হয়।রামুর
সর্বমহল জানান রামুতে সেনানিবাস,বিজিবি ক্যাম্প,
বোটানিক্যাল গার্ডেন,নারকেল বাগান,রাবার বাগান,বিভিন্ন দৃষ্টি নন্দন বৌদ্ধ মন্দির সহ বিভিন্ন পর্যটন স্থান দেখার জন্য বিদেশ থেকে পর্যটক আসলেও রামুর জনবহুল প্রাণকেন্দ্রে ট্রাপিক পুলিশ না থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছে।রামুর এই সমস্যা গুলির বিষয়ে ভুক্তভোগীরা দৃষ্টি আকর্ষণ করেন জনপ্রতিনিধি ও প্রসাশন সহ কর্তৃপক্ষের প্রতি।
এই যানজটে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং অফিসগামী যাত্রীদের দুর্ভোগ লক্ষ্য করা যায়। অনেককেই গাড়ী থেকে নেমে হেঁটে গন্তব্যে রওনা দিতে দেখা গেছে।
এই বিষয়ে রামু থানা অফিসার ইনচার্জ মো. আজমিরুজ্জামান জানান,উপজেলা আইনশৃঙ্খলা কমিটিতে যানজট এর বিষয়ে অনেক বার কথা হয়েছে,আজকে প্রথম অভিযান শুরু করলাম।
আমরা সাধারণ মানুষ চলাচলের সমস্যা ও যাত্রীদের দুর্ভোগ না হয় সেই চেষ্টায় করে যাচ্ছি। রামু লাইন,কক্স লাইন,টমটম,সিএনজি গাড়ি সতর্কতা মূলক আটক করা হয়েছে,আগামীতে এলোপাথাড়ি গাড়ি চলা ও রেখে যানজটের শিকার হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগেরামুতে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে ইয়াবা ব্যবসায়ী নিহত, ইয়াবা-অস্ত্র উদ্ধার
পরেভারতে মাদ্রাসায় হিন্দু ধর্মগ্রন্থ পড়ানোর উদ্যোগ বিজেপি সরকারের