রামুতে জনতার হাতে ২ ছিনতাইকারী আটক

0
6

নিজস্ব প্রতিবেদকঃ

রামুতে ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে আটক করেছে জনতা। এরা হলো কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া চেয়ারম্যানপাড়া এলাকার শামসুল আলমের ছেলে আলমগীর হোসেন (২৫) ও ভারুয়াখালীর উল্টাখালী এলাকার হাকিম মিয়ার ছেলে শফি আলম (২৮)। সোমবার (৮ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে রামু হাইটুপি – গাছুয়াপাড়া রাস্তার মাথা থেকে এক মহিলার কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাইকরে পালানোর সময় স্থানীয় জনতা ধাওয়া করে তাদের আটক করে।

স্থানীয়রা জানায়, উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপি বুথপাড়া নামক স্হানে সিএনজি ড্রাইভার সহ যাত্রী সেজে মহিলা যাত্রীর নিকট হতে ছিনতাই করে পালানোর সময় মহিলাটির শোর চিৎকারে স্হানীয় এলাকাবাসী ধাওয়া করে ছিনতাইকারী দুইজনকে ধরে ফেলে। এসময় ছিনতাইকারীদের ব্যবহৃত ( কক্সবাজার থ-১১-৮৮১৮) সিএনজিটি জব্দ করে।

গণপিটুনিতে আহত ছিনতাইকারীদের রামু থানার এসআই আজাদের নেতৃত্বে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা এলাকার দিলীপ বড়ুয়ার স্ত্রী বাদী হয়ে রামু থানায় সাধারণ ডাইরি করেছেন।

আগেরোহিঙ্গা নারীদের নিরাপত্তা নিশ্চিতই প্রধান চ্যালেঞ্জ
পরেটেকনাফে বিজিবি’র সাথে ‘বন্দুকযুদ্ধে’ ২ ইয়াবা কারবারি নিহত