কলেজ ছাত্র অপহরণ : ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবী

0
6
জহির খন্দকার:
 
ঈদগড়-ঈদগাঁও সড়কের গজালিয়ার পানের ছড়া ঢালায় অটো-রিক্সর যাত্রী এক কলেজ ছাত্রকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। অপহৃত ছাত্রের নাম মোঃ অাব্দুল্লাহ (২০)। সে ঈদগড় পুর্ব হাসনাকাটা গ্রামের আলী হোছনের সন্তান এবং ডুলহাজারা কলেজের অধ্যয়নরত ছাত্র।
ভাইয়ের অপহরণ ঘটনায় বড় বোন ছাদিকা আকতারের এনগেজমেন্ট অনুষ্ঠান বাতিল হয়ে গেছে বলে জানা গেছে।
জানা যায়, মঙ্গলবার (৯ মার্চ) সকাল ৭ টায় কলেজ পড়ুয়া ছাত্র মোঃ আব্দুল্লাহ ও তার ছোট ভাই মোঃ ফারুখ একই গ্রামের অটোরিক্সা চালক নজরুল ইসলামের গাড়ীতে করে বড় বোন ছাদিকা আকতারের এনগেজমেন্ট অনুষ্টানের বাজার করতে ঈদগাঁও যাচ্ছিল। পথিমধ্যে গজালিয়ার পানের ছড়া ঢালা এলাকায় গেলে উৎপেতে থাকা অস্ত্রধারী সন্ত্রাসীরা ব্যারিকেড দিয়ে গাড়ীটি থামিয়ে কলেজ ছাত্র মোঃ আব্দুল্লাহকে অপহরণ করে গহীণ বনে নিয়ে যাই। এই সময় ডাকাতের দার কোপে গুরুতর আহত হন অটো-রিক্সা চালক নজরুল ইসলাম। অপহ্নত মোঃ অাব্দুল্লার ছোট ভাই মোঃ ফারখ জানান আমি ও একই অটো-রিক্সাই ছিলাম।
আমরা যখন সড়কের গজালিয়ার পানের ছড়া ঢালায় পৌঁছি তখন দেখি রাস্তায় ব্যারিকেড। কিছু বুঝে উঠার আগেই পাহাড়ের উপর থেকে নেমে আসে অস্ত্রধারী প্রায় ৯/১০ জন ডাকাত।তাদের দেখে আমি ও চালক নজরুল দৌঁড়ে পালিয়ে যেতে চাইলে চালক নজরুল ইসলাম কে দা দিয়ে কোপ দেয় ডাকাত দল। তারপর ও আমরা পালিয়ে আসতে সক্ষম হলে ও আমার বড় ভাই কলেজ ছাত্র মোঃ আব্দুল্লাহকে ডাকাত দল অস্ত্রের মুখে গহীণ বনে নিয়ে যায়।
এসময় তার ভাইয়ের পকেটে বাসায় বোনের এনগেজমেন্টের জন্য মেহমানদের দুপুরে আপ্যায়নের বাজার করার জন্য বাসা থেকে বিশ হাজার টাকা ছিল বলে সে জানান। মোঃ ফারুখ আরো জানান অপহরণ কারীরা তার মায়ের মুঠোফোনে কল দিয়ে মোঃ আব্দুল্লাহর ব্যবহ্নত মোবাইল থেকে মুক্তিপণ হিসাবে ৩ লক্ষ টাকা দাবী করেছে এবং টাকা না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেয় বলে মোঃ ফারুখ জানান।
অপহৃত মোঃ আব্দুল্লাহ কে উদ্ধারে রামু থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ পাহাড়ের ভিতর কয়েক দফা অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই ফয়েজ উল্লাহ।
তিনি জানান পুলিশের চিরুনি অভিযান অব্যাহত থাকবে। এই রিপোর্ট লিখা পর্যন্ত অপহ্নত মোঃ আব্দুল্লাহ কে উদ্ধার করা সম্ভব হয়নি। এলাকাবাসী জানান, অপহ্নত মোঃ আব্দুল্লাহর বড় বোন ছাদিকা আকতারের সাথে ঈদগড় পানিস্যাঘোনা গ্রামের নুর আহাম্মদের প্রবাসী পুত্র নুরুল ইসলামের এনগেজমেন্ট অনুষ্ঠানের দিন ধার্য ছিল আজ।
দুপুরে আসবে মেহমান।মেহমানদের জন্য মাছ/মাংশ সহ যাবতীয় জিনিস পত্র কিনতে সকালে ঈদগাঁও বাজারে যাচ্ছিল মোঃ অাব্দুল্লাহ ও তার ছোট ভাই মোঃ ফারুখ।কলেজ ছাত্র মোঃ আব্দুল্লাহ অপহরণের শিকার হওয়ায় আজকের নির্ধারিত এনগেজমেন্ট অনুষ্টান বাতিল হয়ে গেছে।
দীর্ঘদিন বিরতির পর ঈদগড়-ঈদগাঁও সড়কে আবারো ডাকাতি ও অপহরণের ঘটনায় ঈদগড়-ঈদগাঁও সড়কে যাতায়াতকারী যাত্রী ও ঈদগড় বাইশারীর প্রায় ৭০ হাজার অসহায় মানুষ শংকিত। এলাকাবাসী অপহ্নত কলেজ ছাত্রকে উদ্ধারের দাবী করেছেন।
আগেনাইক্ষ্যংছড়ি উপজেলায় ২৯১৮ জন পেল স্মার্ট কার্ড
পরেঅবসরের পরও চবি উপাচার্যের দায়িত্বে থাকছেন ড. শিরীণ