
মোঃ নুরুল হক সিকদার:
কক্সবাজারের রামু থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মো.ইসা সাঈদী নামে তিন বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত আসামি উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের পশ্চিম দারিয়ার দিঘী এলাকার মৃত ফজল আহমেদ এর ছেলে।
থানা সূত্রে জানা যায়, তিনি একটি সিআর মামলা সিআর-৪৭৫/১৩ মামলার ০৩ (তিন) বছরের সশ্রম কারাদন্ড ও ১০,০০০টাকা অর্থদন্ডে দন্ডিত পরোয়ানাভুক্ত আসামী।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজমিরুজ্জামান জানান, শনিবার (১৩মার্চ)
রামু থানা পুলিশের একটি চৌকষ টিম অভিযান পরিচালনা করে সিএমপি চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকা থেকে সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি মো.ইসা সাঈদী কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।













