
রামু প্রতিনিধি ::
রামুতে মাদক মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট আসামি আনোয়ার হোসেন রানা (৪৫) কে গ্রেফতার করেছে রামু থানা পুলিশের একটি চৌকস টিম। জানা যায় গ্রেফতার কৃত আসামী জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি পাহাড়িয়াপাড়া ২ নং ওয়ার্ডের আবুল কালাম আজাদের ছেলে।
১৪ই মার্চ রবিবার রামু থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামানের নির্দেশে এএসআই এজহার সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে গ্রেফতার করেন বলে জানা যায়।
উল্লেখ্য : রামু থানার মামলা নং ৪,তারিখ ৭/০২/২০২০ তারিখে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)এর ১০(ক) এ ওয়ারেন্ট ভুক্ত হয়। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল জানিয়েছেন রামু থানা পুলিশ।
এদিকে সকল ধরনের অপরাধ নির্মুলে সবসময় তৎপর রয়েছে বলে জানিয়েছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজমিরুজ্জামান।













