করোনার প্রকোপ বৃদ্ধি, রামু উপজেলা প্রশাসনের সচেতনতামুলক অভিযান

0
6

 

কফিল উদ্দিন রামু:

দেশে ২য় ধাপের করোনা (কোভিট-১৯) সংক্রমণ হার এবং মৃত্যুর হার গত কয়েক মাসের তুলনায় বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক পরিধান করার বৃদ্ধির তাগিদে জনগণকে সচেতন করতে রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে রামুর চৌমহনী স্টেশন সহ বিভিন্ন পয়েন্টে সচেতনতামূলক অভিযান পরিচালনা ও বিভিন্ন স্থানে মাস্ক না থাকার কারনে জরিমানা আদায় করা হয়েছে ।

১৬ ই মার্চ মঙ্গলবার রামু উপজেলা সহকারি কমিশনার (ভুমি) সরওয়ার উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।তাছাড়া এই অভিযানে সাধারণ জনগন ও পথচারীদের মাস্ক পরিধানে তাগিদ দেয়া হয়।

রামু উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার উদ্দিন জানান, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী রামুর বিভিন্ন স্থানে মাক্স না পরার অপরাধে ৬ টি মামলায় সাড়ে সাত হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সবাইকে মাইকিং করে মাক্স ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়।

অভিযানে উপজেলা প্রশাসন রামুর বিভিন্ন কর্মকর্তাগন সহ, রামু থানা পুলিশের এসআই ফয়জুরের একটি পুলিশের টিম ও আনসার ব্যাটালিয়নের সদস্যগণ উপস্থিত ছিলেন।

আগেমওদুদ আহমদ আর নেই
পরেভারতে পরিস্থিতির মারাত্মক অবনতি, জরুরি বৈঠকে মোদি