
নুর মোহাম্মদ:
রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি’র দায়িত্ব ও কর্তব্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ইউএসএআইডি এর অর্থায়নে কেয়ার বাংলাদেশ সহযোগীতায় আশার আলো প্রকল্পের সভা ২৩ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত উমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ ও আলোচনা সভা স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠিত হয়।
ওই প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন কেয়ার বাংলাদেশ আশার আলো প্রকল্পের এস.এম নিজামুল ইসলাম, কেয়ার বাংলাদেশ আশার আলো প্রকল্পের, ওয়ালিউর রহমান ও উখিয়া উপজেলা সিপিপি টিম লিডার এবিএম আবুল হোসেন রাজু।
তিন দিন ব্যাপী আয়োজিত প্রশিক্ষণের সভাপতিত্ব করেন ওয়ার্ড দুযোর্গ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের এম.ইউ.পি সদস্য মো: ফরিদুল আলম।
উক্ত প্রশিক্ষণে দুর্যোগ কি, প্রকৃতিক দুর্যোগ ও মানুষের দ্বারা সৃষ্ট দুর্যোগ, জলবায়ু পরিবর্তন ও কারণ সমূহ, ঘুর্ণিঝডের প্রাথমিক শতর্ক সংকেত ব্যবস্থা, দুর্যোগে কমিউনিটি ভলান্টিয়ার, স্বেচ্ছাসেবক এবং ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়-দায়িত্ব ইত্যাদি বিষয়ে হাতে কলমে এবং বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণের শেষ দিনে অনূভূতি ব্যক্ত করেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডে সাবেক এম.ইউপি দীপক কুমার ধর, স্কুল শিক্ষক কিশোর কুমার ধর, গণমাধ্যম কর্মী নুর মোহাম্মদ ও উমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেশমিন সুলতানা তানিয়া।
তিনি অত্র প্রত্যন্ত অঞ্চলে কেয়ার বাংলাদেশ এই প্রশিক্ষণ অয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, দুর্যোগ-দুর্ভোগে কেয়ার বাংলাদেশ অত্র অঞ্চলের মানুষের পাশে দাঁডিয়েছে, “আশার আলো প্রকল্প” প্রকল্প অত্র এলাকার প্রত্যন্ত গ্রামের দুযোর্গ ঝুঁিক হ্রাসে অনেক উপকারে আসবে। ওই প্রশিক্ষণে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহ ১৪ জন সদস্য (নারী ও পুরুষ) ।













