রামুর মনিরঝিলে বসত বাড়ী হারিয়ে অসহায় পরিবারের খোলা আকাশের নিচে দিনাতিপাত

0
5

 

নিজস্ব প্রতিবেদক
রামুর মনিরঝিলে ভুমি দস্যু কর্তৃক গুড়িয়ে দেয়া এক অসহায় দিনমজুরের পরিবার বসত বাড়ী হারিয়ে খোলা আকাশের নিচে দিনাতিপাত করছে,
এব্যাপারে সর্ব হারানো অসহায় পরিবারটি প্রশাসনের হস্হক্ষেপ কামনা করেছে,
সরজমিন পরিদর্শন ও প্রাপ্ত তথ্যে জানাগেছে গত ২০ মার্চ শনিবার সকালে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিম মনিরঝিল ডেইঙ্গাকাটা গ্রামে মরহুম রশিদ আহমদের পুত্র আবুল মন্জুর কে বসত বাড়ী থেকে উচ্ছেদের জন্য একই গ্রামের
মোহাম্মদের পুত্র মোঃ কাসেম,আলী হোসেনের পুত্র
আবু তাহের, আলতাজের পুত্র
মোঃ আলী, ও ঠান্ডা মিয়ার পুত্র
মুফিজের নেতৃত্বে ১০/১৫ জনের একটি ভূমি গ্রাসী চক্র হামলা চালায়,
এসময় তাদের হামলায় মৃত রশিদ আহমদের বয়োবৃদ্ধ স্ত্রী শাহাজা বেগম (৮৫) সহ মহিলাদের কে টেনে হেছড়ে বাড়ী থেকে বের করে দিযে বসত বড়ীটি গুড়িয়ে দেয়,
তাদের উপর্যুপুরি হামলায় মন্জুর ও তার স্ত্রী ফাতেমা বেগম গুরুতর আহত হন,
তাদের কে রামু হাসপাতাল পরবর্তী কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওইদিন বিকেল ৩ ট্য় ভুমি গ্রাসী চক্র পুনঃ হামলা করলে মৃত রশিদ আহমদের পুত্র ওসমানের স্ত্রী রোকেয়া বেগম ও কন্যা ৯ম শ্রেনীর
ছাত্রী নোহা মনি গুরুতর আহত হন,
এব্যপারে আবুল মন্জুর বাদী হয়ে রামু থানায় অভিযোগ করলে ২১ মার্চ রবিবার এস,আই,মন্জুরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করে,
এদিকে বসত বাড়ী হারিয়ে অসহায় পরিবারটি খোলা আকাশের নিচে বসবাস করলেও ভুমি গ্রাসীদের অব্যাহত হুমকীতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বলে জানাগেছে,
মৃত রশিদ আহমদের স্ত্রী শাহাজা বেগম কান্না বিজড়িত কন্ঠে জানান তার মৃত স্বামীর খতিয়ান ভুক্ত একমাত্র সম্বল এই বসত ভিটায় তার ছেলেরা বসবাস করে আসছে, তার ছেলেরা দিন মজুর,এই
অসহায়ত্বের সুযোগে ওই ভুমি গ্রাসী চক্র বসতভিটে টি
জোর করে দখলের পায়তারা করে আসছিল

আগেস্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে উখিয়া উপজেলা প্রশাসনের কুচকাওয়াজ ও অভিবাদন অনুষ্ঠান
পরেবিমানবন্দরে মোদিকে অভ্যর্থনা জানালেন শেখ হাসিনা