টেকনাফের সেন্টমার্টিনে ৭০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের ৫ নাগরিক আটক

0
8
টেকনাফ প্রতিনিধিঃ
টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের ছেড়া দ্বীপ এলাকা থেকে ৭০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের পাঁচ জন নাগরিককে আটক করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার রাতে এ অভিযান চালানো হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা খন্দকার মুনিফ তকি জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার খবর পেয়ে টিম কোস্টগার্ডের একটি টিম ছেড়াদ্বীপের দক্ষিন পশ্চিম দিকে অবস্থান নেয়। এসময় একটি নৌকা থেকে নেমে বস্তা নিয়ে কয়েকজন লোককে কেয়া বনের দিকে পালাতে দেখে কোস্টগার্ড সদস্যরা তাদের থামতে বলে। পরবর্তীতে নৌকা থেকে ২-৩ জন লোক কোস্টগার্ড সদস্যদের লক্ষ্য করে গুলতি ছুড়ে এবং পালানোর চেষ্টা করে। কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে ৫ জনকে আটক করতে সক্ষম হয়। তাদের সাথে থাকা বস্তা তল্লাশি করে ৭০ হাজার ইয়াবা পাওয়া যায়। আটক ৫ জনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
আগেএবার মিয়ানমার থেকে আসছে নতুন মাদক ‘আইস’
পরেহাটহাজারীতে পুলিশ-হেফাজত গোলাগুলিতে নিহত ৪