
মোঃ আরাফাত সানী, টেকনাফ
কক্সবাজারের টেকনাফে এনজিও সংস্থা
“টেরে ডেস হোমস” এর PRM প্রকল্পের Orientation সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় পজিশন – ওয়াস কো-র্ডিনেটর কাজী শোয়েব এমরান এর পরিচালায়, টেকনাফ পজিশন-কেস টেকনিক্যাল ম্যানেজার এস,এম আবদুল আলীমে’র সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর মেডিকেল অফিসার ডাঃ প্রণয় রুদ্র, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সিফাত বিন রহমানসহ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও স্হানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় এনজিও সংস্থা “টেরে ডেস হোমস” এর PRM বিভিন্ন প্রকল্পের চলাচল উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন বক্তারা।













