
আল মাহমুদ ভূট্টো :
রামুর প্রথম শিশু কিশোর সংগঠন রম্য খেলাঘর আসরের কমিটি গঠিত হয়েছে। বিপুল বড়ুয়া আব্বুকে সভাপতি, শাপলা বড়ুয়াকে সিনিয়র সহ সভাপতি, মিথুন বড়ুয়া বোথামকে সাধারণ সম্পাদক এবং প্রিয়ম বড়ুয়া রক্তিমকে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট নব কমিটি গঠন করা হয়।
শুক্রবার (২ এপ্রিল) বিকালে রামু কেন্দ্রীয় সীমা বিহার কমপ্লেক্সের সত্যপ্রিয় পাঠাগারে কমিঠি গঠনকল্পে এক সভা অনুষ্ঠিত হয়। বিপুল বড়ুয়া আব্বুর সভাপতিত্বে এবং মিথুন বড়ুয়া বোথামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ কলিম, জেলা খেলাঘরের সম্মেলন প্রস্তুতি কমিটির সমন্বয়ক সুবীমল পাল পান্না, নবসৃজনী খেলাঘর আসরের সভাপতি ও কেন্দ্রীয় খেলাঘরের নির্বাহী সদস্য মৃনাল বড়ুয়া, বিশিষ্ট সমাজসেবক পলক বড়ুয়া আপ্পু, দরিয়া খেলাঘর আসরের সভাপতি মিনা মল্লিক, হিমছড়ি খেলাঘর আসরের সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ একঝাঁক সংস্কৃতি কর্মী।













