মাটিদস্যুদের আগ্রাসন থেকে রেহাই পেতে চাই চাকমারকুল চরপাড়ার জনসাধারণ

0
5

 

আবুল কাশেম সাগর,রামু
ভূমিদস্যুদের কবলে রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের চর পাড়াস্থ বাকখালী নদীর তীরবর্তী গ্রামের পাঁচ হাজার জনসাধারণ। ভূমিগ্রাসীরা প্রতি বছর এলাকার আশপাশের পতিত জমিত হতে গভীর গর্ত করে মাটি বিক্রি করে আসছে। এর ফলে প্রতি বছর বর্ষা মৌসুমী পতিত জমি নিচুঁ হওয়ায় বাকখাঁলী নদীর পানির স্রোতে চর পাড়ার পাঁচ হাজার জনসাধারণ পানিবন্দি হয়ে পড়ে।
স্থানীয়রা প্রতি বছর প্রতিবাদ করে আসলেও তাদের একটি সিন্ডিকেটের প্রভাবে মাটি বিক্রি অব্যাহত থাকে। কিন্তু শেষমেস স্খানীয়রা বিষয়টি কক্সবাজার সদর রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমলের নজরে আনেন।
বৃহস্পতিবার ( ৮ এপ্রিল) বিকালে স্থানীয় জনপ্রতিনিধি, নেতাকর্মীদের নিয়ে চর পাড়া পরিদর্শন করেন। সে সময় দুটি মাটি কাটার স্কেবেটা দেখা যায়। কিন্তু গাড়ির ড্রাইভার পালিয়ে যায়। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ভূমিদস্যু ও বালিদস্যু যে হউক না কেন ছাড়া পাবে না বলে হুশিয়ারি করে আইনের আওতায় আনার কথা জানান।
অভিযোগ উঠেছে দীর্ঘ দিন ধরে জিয়াবুল নামে এক ভূমিদস্যুর সেন্ডিকেট এসব জমি হতে প্রতি বছর গভীর গর্ত করে বিভিন্ন ইট ভাটায় এসব মাটি বিক্রি করে অাসছে। পরিদর্শনের সময়
উপস্থিতি ছিলেন, রামু উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলী হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, সেচ্ছাসেবকলীগ সভাপতি তপন মল্লিক জেলা পরিষদ সদস্য নুরুল হক, ইউপি সদস্য শাহাব উদ্দিন, বেলাল উদ্দিনসহ স্খানীয় উৎসুক জনতা ভূমিদস্যুদের শাস্তির দাবী জানান।

আগেসংগ্রামী জীবনের নাম মৌসুমী আঁখি
পরেহিমছড়ি সমুদ্র সৈকতে ভেসে এল বিশাল আকৃতির তিমি