রামুতে রম্য খেলাঘর আসরের উদ্যোগে শিক্ষা উপকরণ ও মাস্ক বিতরণ

0
5

রামু প্রতিনিধি
রামুতে রম্য খেলাঘর আসরের উদ্যোগে ক্ষুদে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকালে রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার মাঠে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি বিপুল বড়ুয়া আব্বু।
মিথুন বড়ুয়া বোথামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন- প্রবীন সমাজসেবক নিমাংশু বড়ুয়া, রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু, এলজিইডির কর্মকর্তা তিলক বড়ুয়া, নব সৃজনী খেলাঘর আসরের সভাপতি মৃনাল বড়–য়া, শিক্ষিকা শাপলা বড়ুয়া ও লাভলী বড়ুয়া প্রমূখ।
স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ে অধ্যয়নরত ৬০ জন শিশু শিক্ষার্থীকে খাতা, কলম, পেন্সিলসহ বিভিন্ন প্রকার শিক্ষা উপকরণ এবং মাস্ক বিতরণ করা হয়।

 

আগে১২নং ওয়ার্ডে ৫০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার দিলেন তরুণ সমাজসেবক শাহেদ
পরেহলদিয়া পালং ইউনিয়নে ভিজিডি”র চাল বিতরণ চেয়ারম্যান শাহ আলমের