টেকনাফে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের ছাত্রলীগ সভাপতি সাইফুলের আর্থিক সহায়তা

0
5

মোঃ আরাফাত সানী, টেকনাফ।

টেকনাফের সবরাং ইউনিয়নের কোয়াইংছড়ি পাড়া এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া দিনমজুরের বসতবাড়ীতে গিয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিলেন টেকনাফ উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি।

শনিবার (১৭ এপ্রিল ) দুপুরে টেকনাফ উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম মুন্না নিজে উপস্থিত হয়ে এ আর্থিক সহায়তা তাদের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আশরাফ, সাবরাং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হক মুন্না, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেম্বার শমশুসহ নেতাকর্মীরা ও এলাকাবাসীরা এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার (১৫ মার্চ) দুপুর ১২টায় টেকনাফ উপজেলা সাবরাং ইউনিয়নের ২নং ওয়ার্ড কোয়াইংছড়ি পাড়া এলাকার রহিম, রশিত রহমান তিন ভায়ের বসত বাড়িতে গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লেগে পুড়ে ছাই হয়ে নিঃস্ব হয়ে গেলে।

পরে টেকনাফ ৭১ ডটকমে একটি ভিডিও সংবাদ প্রচারিত হলে। কক্সবাজার জেলা ছাত্রলীগের মানবিক সভাপতি এসএম সাদ্দাম হোসেনকে প্রতিবেদক অবগত করিলে, তিনি টেকনাফ উপজেলা ছাত্র লীগের নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম মুন্নাকে বিষয়টি দায়িত্ব দেন। পরে মুন্না তার নিজস্ব তহবিল থেকে এ আর্থিক সহায়তার পাশাপাশি তিনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে তাদের বসতবাড়ী নির্মাণে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।

আগেযুবকের পেট কেটে বের করা হলো ৩৯ প্যাকেট ইয়াবা
পরেহেফাজতের ঢাকা মহানগরীর সভাপতি জুনাইদ আল হাবিব গ্রেফতার