বৃহস্পতিবার কক্সবাজারে ৬৬ জনের করোনা শনাক্ত

0
7

সিবিকেঃ

২২ এপ্রিল বৃহস্পতিবার  কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৬৪৬ নমুনা পরীক্ষায় ৬৬ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।

এর মধ্যে নতুন করোনা আক্রান্ত হয়েছেন ৬১ জন।  আর পুরাতন রোগীর ফলোআপ রিপোর্ট পজেটিভ  এসেছে ৫ জনের। এছাড়াও ২ জন বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক করোনা আক্রান্ত হয়েছেন।

ডা. মো. শাহজাহান নাজির জানান, কক্সবাজার মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে গতকাল মোট ৬৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে রিপোর্ট নেগেটিভ এসেছে ৫৮০ জনের। আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা ২৩ জন, রামুর বাসিন্দা ২ জন, উখিয়ার বাসিন্দা ২২ জন, টেকনাফের বাসিন্দা ৮ জন, চকরিয়ার বাসিন্দা ১ জন, পেকুয়ার বাসিন্দা ১জন এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাসিন্দা ২ জন

আগেআপডেট: জেলায় দুস্থ- অসহায়দের জন্য প্রধানমন্ত্রীর উপহার ৯ কোটি ৭১ লাখ টাকা বরাদ্দ
পরেটেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় যুবক নিহত