
নিজস্ব প্রতিবেদকঃ
টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় মুহাম্মদ হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এই ঘটনায় মুহাম্মদ আয়াস (২৯) নামে একজন আহত হয়েছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত আটটার দিকে এই ঘটনা ঘটে।
নিহত মুহাম্মদ হোসেনের ভাই জাহিদ হোসেন জানিয়েছেন, নিহত মুহাম্মদ হোসেন বন্ধুদের সাথে টেকনাফ জাদিমুড়া এলাকার নেছার পার্কে ঘুরতে যায়। এ সময় তারা এক জায়গায় বসে গল্প করছিলো। হঠাৎ রোহিঙ্গা সন্ত্রাসীরা তাদের গুলিবর্ষণ করলে সে মারা যায়। এতে আরো কয়েকজন গুলিবিদ্ধ হতে পারে বলে আশংকা করেছেন তিনি।
পরে তারা মুহাম্মদ হোসেনকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কক্সবাজার জেলা পুলিশ সুপার (অতিরিক্ত) রফিকুল ইসলাম মৃত্যুর খবর নিশ্চিত করতে পারলেও কারা হামলা করেছে তা নিয়ে খবরাখবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।-সিপ্লাস













