রামুতে পুলিশের অভিযানে গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার

0
6

নিজস্ব প্রতিবেদকঃ

রামু থানা পুলিশের একটি টিম বুধবার সকাল ৯ টায় অভিযান চালিয়ে রামু জোয়ারিয়ানালা নাদের পাড়া এলাকা থেকে গণধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার করেছে। আটককৃত আসামী অত্র এলাকার মৃত আবুল হোসেন পুত্র শাহ আলম ও অপর আসামী একই এলাকার  সাইফুল ইসলাম সাইমন।  

২৮ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে কক্সবাজার জেলা পুলিশ এই তথ্য নিশ্চিত করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদ্বয়কে আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযুক্ত উক্ত আসামি দুইজন আদালতে ঘটনা সংঘঠনে নিজেদের দায় স্বীকার করে জবানবন্দি দেয়।
পুলিশ আরও জানায়, ভিকটিমকে হাসপাতালে ভর্তি ও তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সম্মান ও সামাজিক নিরাপত্তার কথা বিবেচনা করে ভিকটিমের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি বলে জানায় পুলিশ।
আগেহাইকোর্টে আগাম জামিন চেয়ে সায়েম সোবহান আনভীরের আবেদন
পরেঈদগাঁওতে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি : এক মাসে ৭২ জন আক্রান্ত