
কফিল উদ্দিন, রামু
কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চরপাড়া গ্রামের মৃত ইউছুফের প্রথম পুত্র আবুল কাশেম। ছোট বেলায় পিতা মারা যাওয়ার পর বন্ধ হয়ে যায় পড়াশোনা । মা ও একমাত্র ভাইয়ের খাবারের যোগান দিতে চাকরি নেয় সুপার শপে। চাকরি করে উপার্জিত সামান্য অর্থ দিয়ে চলতে থাকে পরিবারের খরচ। কিন্তু গেল বছর রমজানে হঠাৎ তার ক্যান্সার ধরা পড়ে। মলদ্বারের রাস্তায় একটি টিউমার তার অজান্তেই মরনঘাতি ক্যান্সারের রুপ ধারণ করে। বাবা হারা ছেলেটি বিধবা মায়ের দোয়া নিয়ে চিকিৎসা শুরু করে। গত বছর রেডিও থেরাপি ও ক্যামোথেরাপি বাবদ প্রায় ৬-৮লক্ষ টাকা খরচ হয়। ঐ টাকা সে প্রতিবেশি, আত্মীয় স্বজন সহ সকলের সহযোগিতায় খরচ করতে সহায় হয়। টিউমারের পজিশন ঠিক না থাকায় তখন অপারেশন করা সম্ভব হয়নি। বর্তমানে অসহায় দিনাতিপাত করছেন কিডনি ক্যান্সার আক্রান্ত রামুর আবুল কাশেমের পরিবার,তার ছোট ভাই আবু তাহেরে একার উপার্জনে পরিবারের খরচ চালাতে কষ্টকর হয়ে পড়েছে,,অপরদিকে বড় ভাইয়ের (আবুল কাশেম) চিকিৎসা। সব দিক বিবেচনায় খুব কষ্টে দিন যাচ্ছে তার পরিবারের।
ডাক্তারা বলছেন অপারেশন করতে পারলে সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। সে কয়েকবার অপারেশনের টাকা যোগাড় করে ডাক্তারের কাছে গিয়েছিল। কিন্তু থেরাপি দিয়ে নির্দিষ্ট সময়ে টাকা যোগাড় করতে না পারায় তাকে অপারেশন না দিয়ে ফিরতে হয়। এমতাবস্থায় সে থেরাপি দিয়ে অপারেশন করার জন্য চেষ্টা করতেছে। আর এ পথে সবচেয়ে বড় বাধা অর্থ। তার প্রায় ০২-০৩ লক্ষ টাকা অপারেশন করার জন্য দরকার। বাবা হারা ছেলেটি বাঁচার আকুতি নিয়ে সবাইকে সহযোগিতার হাত মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে এসে আর্থিক সাহায্য করলে হয়তো ফিরে পাবে একটি জীবন,,সুস্থভাবে বাচঁবে একটি পরিবার। একটি জীবন বাঁচাতে আসুন সবাই এগিয়ে,বাড়িয়ে দিন মানবিকতার হাত। প্রবাদেও বলা হয়ে থাকে দশের লাঠি একের বোঝা। আমরা সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি তাহলে কিডনি ক্যান্সার আক্রান্ত রামুর আবুল কাশেমের চিকিৎসা হবে,সে পাবে একটি সুন্দর ভবিষ্যৎ।
ইতিমধ্যে স্বেচ্ছাসেবী সংগঠন জোয়ারিয়ানালা স্বেচ্ছাসেবক টিমের সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে কাশেমের চিকিৎসার জন্য মানবিক তহবিল গঠন করা হয়েছে। উক্ত সংগঠনের নেতৃবৃন্দরা জানান,আমরা জোয়ারিয়ানালা স্বেচ্ছাসেবক টিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়কে সাথে নিয়ে তহবিল গঠন করে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। সকলের নিকট তার চিকিৎসার জন্য সহযোগিতা ও দোয়া কামনা করতেছি। কাশেমের জীবন বাঁচাতে এগিয়ে আসুন।
কিডনি ক্যান্সার আক্রান্ত রামুর আবুল কাশেম দৈনিক কক্সবাজার বার্তাকে বলেন, ছোট বেলায় বাবা মারা যান,বাবার মারা যাওয়ার শোককে শক্তিকে পরিনত করে কক্সবাজারে একটি সুপার শপে চাকরি করে মা ও ছোট ভাইকে নিয়ে সুখের সংসার চালিয়ে আসছিলাম। হঠাৎ করে গতবছর আমার শরীরের দেখা মেলে টিউমার ক্যান্সার,নিজের শেষ সম্ভল ও এলাকাবাসীর সহযোগিতায় কিছুটা চিকিৎসা করি,,তবুও অপারেশন বাকি রয়ে যায়,ডাক্তারা বলেছেন অপারেশন করলে আমি সুস্থ হয়ে উটব,,আমার অপারেশন এর জন্য ২/৩ লক্ষ টাকা মতো প্রয়োজন, আমি সবার কাছে আমার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা ও দোয়া প্রার্থনা করছি।
তার চিকিৎসার জন্য যাকাতের টাকা ও দেওয়া যাবে আলমগণ কুরআন ও হাদিসের আলোকে নিশ্চিত করেছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা:
যোগাযোগঃ
01872-510820 (আবুল কাশেম)
বিকাশ+ নগদ : 01872510820
ব্যাংক একাউন্ট নাম্বারঃ
03734004566 (আবুল কাশেম)
( স্টান্ডার্ড ব্যাংক, কক্সবাজার শাখা)













