
বার্তা পরিবেশকঃ
এসএসসি ৯৯ ব্যাচ কক্সবাজার জেলার নিয়মিত আয়োজন সাদকা(যাকাত)/দান আদায়ের আর্থিকভাবে পিছিয়ে পড়া বন্ধু ও পরিবারকে স্বাবলম্বী করা এবং যাকাত ভিত্তিতে সমাজ বিনির্মানে কার্যকরী উদ্যোগ নিয়ে এসএসসি ৯৯ ব্যাচ কক্সবাজার জেলার ৫ শতাধিক সদস্য ২০১১ সাল থেকে এভাবে কার্যক্রম চালিয়ে আসছে । এর অংশ হিসেবে সোমবার (২৭ রমজান ১৪৪২ ) মে ১০, ২০২১ আর্থিক ভাবে অসচ্ছল রামুর বন্ধু ইমাম হোসেন এর চিকিৎসা শুরু ও ব্যয়ভার বহনের উদ্যোগ নেয়।
“এসএসসি ৯৯ ব্যাচ কক্সবাজার জেলা”র সহযোগী সংগঠন এসএসসি ৯৯ ব্যাচ রামু উপজেলার কতৃক আয়োজিত ইফতার মাহফিল এর পরে রামুর অসুস্থ বন্ধু ইমাম হোসেনকে দেখতে তার বাসায় গেলে এক হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়। রামু উপজেলার সাতঘরিয়া পাড়ার অসুস্থ ইমাম হোসেন এর হার্ট এ টিউমার অপারেশন করতে আনুমানিক ৫ থেকে ৭ লক্ষ টাকার প্রয়োজন। কক্সবাজার জেলার বন্ধুদের পক্ষ থেকে ইমাম হোসেন প্রাথমিকভাবে ৫০০০০ টাকা প্রদান করা হয়। ব্যাচ সভাপতি শওকত ওসমান ফারুক ব্যক্তিগতভাবে তার তিন ছোট বাচ্চাদের ঈদের কাপড় ও বাজারের জন্য ১০০০০ টাকা প্রদান এ আশ্বস্ত করেন।এসময় উপস্থিত ছিল এসএসসি৯৯ ব্যাচ কক্সবাজার সভাপতি শওকত ওসমান ফারুক, সাধারণ সম্পাদক শাহরিয়ার বিন নাসির রিয়াদ, সাদকা(যাকত)/দান- ২০২১ এর সদস্য ব্যাংকার মোঃ হাসান মাহমুদ চৌধুরী, লায়ন ইন্জিনিয়ারিং জালাল উদ্দীন প্রমি, অহিদুল ইসলাম ভুট্টো,উত্তরা মোটরস এর ইনচার্জ ফখরুল আলম, বিশিষ্ট ব্যবসায়ি লায়ন মোহাম্মদ আলী, শফি উল্লাহ শেখর, জসিম উদ্দিন মনির, কাজল শর্মা, জাহেদ সহ এসএসসি৯৯ ব্যাচ রামু উপজেলার উপজেলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, সাংবাদিক সোয়ের সাঈদ, নজরুল, এডঃ রেজাউল করিম রেজা, শফিউল্লাহ শফি, সাংবাদিক আল মাহমুদ ভুট্টো,অভি বড়ুয়া, আব্দুল মালেক সিকদার, ব্যাংকার জামাল হোসেন, সাজ্জাদ কবির, সালাহ উদ্দিন, হাফেজ আহমদ মার্শাল, শওকত ওসমান, সেলিম, মো. মামুন, মোস্তাক আহমদ, মনজুর আলম, আজিজুল আলম, জহির আলাউদ্দিন, তৈয়ব উল্লাহ, জয়নালসহ অর্ধ শতাধিক সদস্য।
এরপর নুনিয়ারছড়ার এসএসসি ৯৯ ব্যাচের সদস্য মার্কেন্টাইল ব্যাংক কক্সবাজার শাখার শাখা ব্যবস্থাপক রেজাউল হক এর প্রতিবেশী অগ্নি দগ্ধ ফেরদৌসের ১০ বছরের ছেলের সুচিকিৎসার জন্য আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন সংগঠনটি। এসময় সভাপতি শওকত ওসমান ফারুক, সাধারণ সম্পাদক শাহরিয়ার বিন নাসির রিয়াদ, সাদকা(যাকত)/দান- ২০২১ এর সদস্য ব্যাংকার মোঃ হাসান মাহমুদ চৌধুরী, প্রতিষ্টাতা আহ্বায়ক মীর মোহাম্মদ আব্দুল মালেক জাকির,প্রতিষ্ঠাতা সদস্য সচিব ডাঃ রিদওয়ান তারিন,অহিদুল ইসলাম ভুট্টো, আব্দুর রউফ, লায়ন হুমায়ুন কবির, মঈন উদ্দিন, ব্যাংকার রেজাউল হক, ইন্জিনিয়ারিং আরিফুল ইসলাম,জকির আলম জহির, আবু বক্কর সিদ্দিক মিন্টু, শফি উল্লাহ শেখর, জসিম উদ্দিন মনির প্রমুখ। এধরণের সংকটে বৃত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানায় সংগঠনটি।
ইয়াসিন মোঃ আব্দুল্লাহর নেতৃত্বে তিন সদস্যের অন্য সদস্য ফয়েজ উদ্দিন ও মোঃ হাসান মাহমুদ চৌধুরী কর্তৃক সাদকা(যাকাত)/দান -২০২১ শতাধিক সদস্যের অংশগ্রহনে আদায়কৃত অর্থ উক্ত কার্যক্রম ছাড়াও নিম্নোক্ত কার্যক্রম পরিচালনা করেন।
এগুলো হলো প্রতিবন্ধি মহিলার বিবাহে আর্থিক সহায়তা, চলমান কঠোর লকডাউনে কর্মহীন ভ্রম্যমান ফোটোগ্রাফকে আর্থিক সহায়তা, প্রয়াত বন্ধুর পরিবারকে আর্থিক সহায়তা, বন্ধুর কন্যা সন্তানের বিবাহে আর্থিক সহায়তা, আর্থিক স্বাবলম্বিতা ও কর্মসংস্থান সৃষ্টি উদ্দেশ্যে অসচ্ছল বন্ধুকে অটোরিকশা প্রদান এছাড়াও বিভিন্ন কর্মহীন বন্ধুদের মাঝে নগদ অর্থ সহায়তা।
সফলভাবে এ আয়োজন সম্পন্ন করতে পারায় তারা অংশগ্রহনকারি সকল বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এবং আগামী এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেছে।













