
সিবিকেঃ
রামুতে বিয়ারসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
সোমবার (১০ মে) দুপুর দেড়টার দিকে রাজারকুল এলাকায় এ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারি হলেন, উখিয়ার মরিচ্যা হলদিয়াপালং এলাকার মিয়াজানের ছেলে মাহাবুব আলম (২৮)।
র্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রামু থানাধীন কাঠির মাথা নতুন বাজার সংলগ্ন রাজারাকুল এলাকায় র্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল অভিযান পরিচালনা করলে র্যাব দেখে পালিয়ে যাওয়ার প্রাক্কালে তাকে আটক করা হয়। এসময় তার সহযোগী পাগলির বিল এলাকার মৃত তমির হোসেনের ছেলে হাকিম আলী পালিয়ে যায়।
পরবর্তী উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর হাতে থাকা ৬৫ টি বিদেশি মদের বোতল ৬৯ ক্যান বিদেশি বিয়ার, ২০ গ্রাম গাজা, ৩.৬ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
এদিকে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে, তারা দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।













