
আবদুল মালেক সিকদার, রামু
রামুতে আইন বহির্ভূতভাবে বসত ভিটার চর্তুদিকে জি,আই তার দিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে ঘেরা দেওয়ায় নূরানী মাদ্রাসার এক ছাত্র বিদ্যুৎ স্পর্শ হয়ে গুরুতর আহত।ঘটনা টি ঘটেছে ১০মে বেলা ১২ টার সময় জোয়ারিয়ানালা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব মুরা পাড়া এলাকায়, এ ব্যাপারে পূর্ব মুর পাড়া এলাকার আহত শিশু মিনাজ (১৪) এর মা হামিদা বেগম বাদি হয়ে দুই জন কে অভিযুক্ত করে রামু থানায় এজাহার দাখিল করে, অভিযুক্তরা হলেন পূর্ব মুরা পাড়া এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে জাফর আলম(৫৫), তার স্ত্রী পাখি আক্তার (৪৮), রামু থানার এজাহার সূত্রে জানাজায়
অভিযুক্ত জাফর আলম তার স্ত্রী পাখি আক্তার তাদের বসত ভিটার চর্তুদিকে অবৈধ ভাবে জি,আই তার দিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে ঘেরা দে,উক্ত বসত ভিটায় হামিদা বেগমের একটি গৃহ পালিত ছাগল প্রবেশ করে ঘাস ও পাতা খাইতে থাকে, জাফর আলমের বসত ভিটা হইতে হামিদা বেগমের শিশু ছেলে মিনাজ ছাগল টি নিয়ে আসার জন্য গেলে বিদ্যুৎ তারে লাগিয়া দু-হাত ও কোমরে বিদ্যুৎ স্পৃষ্ট হইয়া গুরুতর জখম প্রাপ্ত হয়, এলাকাবাসী ছেলে টি উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল রেফার করে, আহত শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করে জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল সামসুদ্দিন প্রিন্স ও এলাকাবাসী, অবৈধ ভাবে বসত ভিটার চর্তুদিকে জি,আই তার দিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে ঘেরা দেওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান
শিশুটির মা হামিদা বেগম ও এলাকাবাসী।













