রামুতে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
3
ইউসুফ আরমান: 
রামুুুতে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার আনুমানিক ১২টার দিকে রামু উপজেলার জোয়ারিয়া নালা ইউনিয়নের রাবার ড্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশু কক্সবাজার শহরের দক্ষিণ সাহিত্যিকাপল্লীর রংমিস্ত্রি মোঃ জোবাইরের মেজু ছেলে কায়ছার (১০)।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার নানার বাড়ি রবার ড্রাম এলাকায় বেড়াতে আসে। গতকাল থেকে ফিরে না আসায় নানার বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। বাড়ির পাশের রবার ড্রামের পানিতে একজনকে ভাসতে দেখেন স্বজনেরা। উদ্ধার করে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের দায়িত্বর চিকিৎসক বেলা একটার দিকে বলেন, শিশু টিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

শিশুটির চাচা আমান উল্লাহ বলেন, তিন ভাইয়ের মধ্যে কায়ছার ছিল মেজু ছেলে। মা-বাবা সন্তান হারিয়ে পরিবার টিতে শোকের ছায়া নেমে এসেছে

আগে২৫ মে থেকে চীনের টিকার প্রথম ডোজ শুরু : স্বাস্থ্যমন্ত্রী
পরেউখিয়ায় গৃহবধূ ধর্ষণের অভিযোগে রোহিঙ্গা যুবক আটক